বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

শাকিব খানের জন্মদিনে ‘রকস্টার’ লুক প্রকাশ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে তার নতুন সিনেমা ‘রকস্টার’ ফার্স্ট লুক।

শনিবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টারটি প্রকাশিত হয়েছে।

নতুন লুকে একেবারে ভিন্ন রূপে দেখা গেছে শাকিব খানের চরিত্রকে। কালো সানগ্লাস, ক্যাজুয়াল পোশাক ও স্নিকার্স পরিহিত অবস্থায় রাস্তায় বসে থাকা এই চরিত্রে তার শরীরজুড়ে ট্যাটু নজর কেড়েছে।

পোস্টারের পেছনে বড় করে লেখা ‘রকস্টার’ নামটি ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছে। 

সামাজিক মাধ্যমে প্রকাশিত পোস্টারের মন্তব্য ঘরে ভক্তরা শাকিব খানের নতুন লুকের প্রশংসা করার পাশাপাশি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

নির্মাতা আজমান রুশো পরিচালনায় সিনেমাটির শুটিং ইতোমধ্যে মালয়েশিয়ায় শুরু হয়েছে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, ছবিতে শাকিব খানকে এক আধুনিক ও ট্রেন্ডি রক সংগীতশিল্পীর চরিত্রে দেখা যাবে, যিনি নিজেই গান লেখেন ও সুর করেন।

 

ছবির গল্পের চিত্রনাট্য করেছেন নুসরাত মাটি, সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। সিনেমাটি প্রযোজনা করছে সান কমিউনিকেশন।



Our Like Page