সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

ফের টস হারলো বাংলাদেশ, আফিফের বদলে একাদশে সৌম্য

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতেও টস হেরেছে বাংলাদেশ। সফরকারী নিউজিল্যান্ড টস জিতে আবারও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

আজ মিরপুরে শুরু হওয়া ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ দেওয়া হয়েছে মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেনকে।

তার জায়গায় সুযোগ দেওয়া হয়েছে সৌম্য সরকারকে। 

এছাড়া মোস্তাফিজের ফেরার কথা থাকলেও শেষ মুহুর্তে তাকে একাদশের বাইরে রাখা হয়েছে।

মূলত চোটের কারণে বাড়তি সতর্কতায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগের তিন পেসার নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তাসকিনকে নিয়েই একাদশ সাজানো হয়েছে।
 

এদিকে গত চার ম্যাচে দলের অংশ থাকলেও একাদশে সুযোগ হয়নি সৌম্যর। অবশেষে মিডল অর্ডারে সুযোগ হলো বাঁহাতি এই ব্যাটারের। পুরো ক্যারিয়ারে বিভিন্ন পজিশনে ব্যাটিং করেছেন সৌম্য। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে মিডল অর্ডারে কতটা সফল হবেন, সেটাই এখন দেখার!

আগের মাচে ব্যাটিং বিভাগে ব্যর্থ ছিল বাংলাদেশ। সিরিজ হার ঠেকাতে আজকের ম্যাচটির গুরুত্ব অনেক। ম্যাচটি নিজেদের করে রাখতে হলে ব্যাটিংয়ে ভালো করার বিকল্প নেই।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।



Our Like Page