রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

হজ ক্যাম্পে প্রধানমন্ত্রী তারেক রহমান, হাজিদের সঙ্গে কুশল বিনিময়

রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে তিনি সেখানে গিয়ে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুযোগ-সুবিধার খোঁজখবর নেন।

রাত ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী হজ ক্যাম্পে পৌঁছান। এ সময় তিনি হজযাত্রীদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের যাত্রার সার্বিক প্রস্তুতির বিষয়ে খোঁজ নেন।

আল্লাহর মেহমানদের যাত্রা যেন নির্বিঘ্ন ও আরামদায়ক হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার হজ ব্যবস্থাপনাকে আরও উন্নত ও হজযাত্রীবান্ধব করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

হাজিদের সেবা নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব।’ 

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, ২০২৬ সালের হজ কার্যক্রমের অংশ হিসেবে হাজিদের প্রথম পর্যায়ের যাত্রার প্রস্তুতি পর্যবেক্ষণ করতে প্রধানমন্ত্রী এই ঝটিকা সফরে যান। হজযাত্রীরাও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তার সঙ্গে কথা বলেন।



Our Like Page