বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

শাহরুখ-সালমানের জন্মদিনে অতিথিরা কী উপহার নিয়ে যান?

বলিউডের তারকাদের জন্মদিন মানেই আড়ম্বরপূর্ণ উদযাপন। এর সঙ্গে বিলাসিতায় মোড়া পার্টি তো থাকেই।

এমনটিই সবার ধারণা। তবে বাস্তবে তা নাকি একেবারেই উল্টো।
এমনটাই জানালেন প্রযোজক একতা কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শাহরুখ খান, সালমান খানেরর মতো সুপারস্টারদের জন্মদিনের পার্টিতে অতিথিরা সাধারণত কোনও উপহার নিয়ে যান না।

 

একতার কথায়, এত বড় তারকাদের জন্মদিনে কী-ই বা উপহার নিয়ে যাবেন? বরং বেশিরভাগ ক্ষেত্রেই অতিথিরা তাদের শুভেচ্ছা ও আশীর্বাদই জানান।

একতা আরও জানান, বলিউড পার্টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা ধারণা রয়েছে।

দামি উপহার আদান-প্রদান, সারারাত পার্টি বা মদ্যপান, এমন ধারণাই প্রচলিত। তবে একতার দাবি, বাস্তবে এই ইন্ডাস্ট্রি অনেকটাই সাধারণ এবং নিয়মমাফিক জীবনযাপনে অভ্যস্ত। 

তিনি বলেন, অধিকাংশ শিল্পীই খুব তাড়াতাড়ি ঘুমাতে যান, সকালে উঠেন, শরীরচর্চা করেন। তারপর শুরু হয় কাজ। ফলে বাইরে থেকে যতটা গ্ল্যামারাস মনে হয়, ভিতরে ততটা নয় বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।

নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন একতা কাপুর। জানান, তিনি নিজেও খুব বেশি জন্মদিনের পার্টিতে যান না। বরং নিজের জন্মদিনে তিরুপতিতে গিয়ে সময় কাটাতে পছন্দ করেন। কোনও বড় আয়োজন করেন না।



Our Like Page