বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

ঘরেই বানান কাসুন্দি

কাসুন্দি ছাড়া কাঁচা আম বা পেয়ারা ভর্তা যেন ঠিক জমে না। টকজাতীয় ফলের ভর্তায় এই মশলাদার সরিষার মিশ্রণই আনে আসল স্বাদ।

বাজারে কাসুন্দি সহজেই পাওয়া গেলেও, ঘরে তৈরি কাসুন্দির স্বাদ ও ঘ্রাণ একেবারেই আলাদা। 

যা যা উপকরণ লাগবে

সরিষা – ২৫০ গ্রাম
ধনে গুঁড়া – ১ চা চামচ
জিরা গুঁড়া – ১ চা চামচ
শুকনা মরিচ – ১টি
গোল মরিচ – ১ চা চামচ
হলুদ গুঁড়া – ২ চা চামচ
মৌরি – ১ চা চামচ
লবণ – স্বাদমতো
দারুচিনি গুঁড়া – আধা চা চামচ

যেভাবে বানাবেন

প্রথমে সরিষা দানা ধুয়ে পানি ঝরিয়ে ভালোভাবে বেটে নিন।

এরপর চুলায় পানি গরম করে এতে সরিষা গুঁড়া দিন। তার সঙ্গে একে একে মেশান, মৌরি, দারুচিনি গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া ও লবণ।
সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। স্বাদ বাড়াতে চাইলে কাঁচা আমের টুকরো বা তেঁতুলও যোগ করতে পারেন।
 

প্রস্তুত কাসুন্দি মাটির পাত্রে ঢেলে পাতলা কাপড় দিয়ে মুখ বেঁধে দুই দিন রেখে দিন। এরপর পরিষ্কার বোতলে সংরক্ষণ করুন। ফ্রিজে রাখলে এটি কয়েক মাস পর্যন্ত ভালো থাকবে।



Our Like Page