বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভূমি অফিসের সহকারী থেকে শত কোটির মালিক মাহফুজুর রহমানের সম্পদের পাহাড় শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে বরিশালে জাল-জালিয়াতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন শাওন ও স্বপন : দুদকের তদন্ত শুরু বরিশাল নগরীর লুৎফুর রহমান সড়কের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ চেক জালিয়াতিসহ সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ পিআইওর বিরুদ্ধে আদালত ভাঙচুরের মামলায় বরিশাল আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার হিট স্ট্রোকের লক্ষণ ও করণীয় ‘কিং’র নতুন ঝলকে বক্স অফিস কাঁপানোর হুঁশিয়ারি শাহরুখের! আমি নিজেকে সেলিব্রিটি মনে করি না: স্বস্তিকা প্রকাশ পেল এম-রাইজ নিবেদিত শাকিব খানের ‘জয়ধ্বনি’

৫ সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, মনোনয়ন পেলেন যারা

পাঁচটি সিটি করপোরেশনে নির্বাচনে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শিগগিরই বাকি সাতটিতেও প্রার্থী ঘোষণা করবে দলটি।

রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টায় কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।

তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছে।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, কুমিল্লা সিটি করপোরেশনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনে এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী এবং সিলেট সিটি করপোরেশনে নির্বাচনে এনসিপির সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজালকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। 

নাহিদ ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে তারা এককভাবে নির্বাচন করার পরিকল্পনা করছেন। তবে পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে জোট গঠনসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, সংসদ সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল হান্নান মাসউদ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।



Our Like Page