বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

দেশের সুপারশপ চেইন ‘স্বপ্ন’র গ্রাহক ডেটাবেজ হ্যাক করে ১৫ লাখ মার্কিন ডলার দাবি করেছে হ্যাকাররা। যা বাংলাদেশি মুদ্রায় ১৮ কোটি টাকা।

‘স্বপ্ন’র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বছরের ২০ আগস্ট আন্তর্জাতিকভাবে কুখ্যাত র‍্যানসমওয়্যার গ্রুপ সদস্যরা স্বপ্ন কর্তৃপক্ষের কাছে দেড় মিলিয়ন মার্কিন ডলার চাঁদা দাবি করে।

কিন্তু সাইবার অপরাধীদের এ চরম অযৌক্তিক ও বেআইনি দাবির কাছে ‘স্বপ্ন’ কোনো ধরনের আপস করেনি। আমরা অত্যন্ত সুস্পষ্টভাবে জানাতে চাই যে, অপরাধীদের সঙ্গে কোনো প্রকার আর্থিক আপস করা আমাদের প্রাতিষ্ঠানিক নীতি ও নৈতিকতার পরিপন্থি। 

এ বিষয়ে এসিআই লজিস্টিকস লিমিটেড এক বিবৃতিতে জানায়, গ্রাহকদের তথ্যের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এরই মধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং একই সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ দেশের শীর্ষস্থানীয় সব গোয়েন্দা সংস্থাকে এ সাইবার হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে – তাদের সার্বিক সহায়তায় কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

সাব্বির নাসির বলেন, গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি। গ্রাহকের অবিচল আস্থার জন্যই ‘স্বপ্ন’ আজ দেশের শীর্ষ রিটেইল চেইন, এবং এ আস্থা ধরে রাখতে আমরা বদ্ধপরিকর। আমরা আপনাদের নিশ্চিত করতে চাই যে গ্রাহকের সংবেদনশীল ব্যক্তিগত আর্থিক তথ্য সুরক্ষিত রয়েছে।



Our Like Page