বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

সংসদীয় কার্যক্রমে গতি আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদের কার্যক্রমে আরও গতিশীলতা আনতে সরকার দলীয় সংসদ সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিনি সংসদ সদস্যদের জনকল্যাণে নিবেদিত হয়ে কাজ করার এবং সংসদীয় বিতর্কে সক্রিয় অংশগ্রহণে দিকনির্দেশনা দেন।

শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ সচিবালয়ের সরকার দলীয় সভাকক্ষে এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রীসহ উপস্থিত সংসদ সদস্যরা।

জানা গেছে, বর্তমান সরকারের চলমান উন্নয়নমূলক কার্যক্রম, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদীয় আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে জনস্বার্থ সংশ্লিষ্ট আইন প্রণয়নে সংসদ সদস্যদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

একইসঙ্গে সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। 

বৈঠকে সরকার দলীয় সংসদ সদস্যরা তাদের নিজ নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও রাজনৈতিক পরিস্থিতি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্যের সঙ্গে শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ ধরনের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।



Our Like Page