শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

জনগণের প্রত্যাশা পূরণে প্রতিটি নাগরিক অধিকার নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী

জনগণের প্রত্যাশা পূরণে প্রতিটি নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। দেশকে উন্নয়নের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছ বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (২১ মার্চ) সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জনগণ আকাশসম প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের সেই আশা-আকাঙ্ক্ষা পূরণে সরকার দিনরাত কাজ করে যাচ্ছে। 

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, এরই মধ্যে আমরা তা মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

ঈদ জামাতে আরও উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



Our Like Page