শনিবার, ০২ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

লিলির নতুন সিরাম হেয়ার ওয়েল বাজারে

চুলের যত্নে নতুন দুটি পণ্য বাজারে এনেছে দেশের সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় কসমেটিকস ও স্কিন কেয়ার ব্র্যান্ড লিলি।

ঈদকে সামনে রেখে ব্র্যান্ডটি দুটি বিশেষায়িত সিরাম হেয়ার ওয়েল উন্মোচন করেছে, যা ইতোমধ্যে দেশের বিভিন্ন রিটেইল আউটলেটে পাওয়া যাচ্ছে। এডভান্স এন্টি হেয়ার ফল সিরাম ও এডভান্স হেয়ার গ্রোথ সিরাম নামে আকর্ষণীয় প্যাকেজিংয়ে এই সিরাম এরই মধ্যে লিলির ভোক্তাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

পণ্য দুটির একটি হলো এডভান্স এন্টি হেয়ার ফল সিরাম ওয়েল।

এতে ভিটামিন-ই ও সি সমৃদ্ধ প্রাকৃতিক তেলের সমন্বয় রয়েছে। 

লিলির চিফ বিজনেস অফিসার আবির আদনান জানান, নিয়মিত ব্যবহারে এই তেল ৩০ দিনের মধ্যে চুল পড়া কমাতে সহায়তা করতে পারে। পাশাপাশি এটি চুলের গোড়া শক্ত করে, চুল ভাঙা কমাতে সাহায্য করে এবং খুশকি দূর করতে কার্যকর। এ ছাড়া চুলকে নরম ও মসৃণ রাখতে সহায়তা করার পাশাপাশি সূর্যের ক্ষতিকর অতিবেগুনি (ইউভি) রশ্মি থেকেও চুলকে সুরক্ষা দেয়।

 

লিলি বাজারে এনেছে আরেকটি পণ্য এডভান্স হেয়ার গ্রোথ সিরাম ওয়েল। এই তেল ব্যবহারে নতুন চুল গজাতে সহায়তা করে বলে জানানো হয়েছে।

একইসঙ্গে এটি চুলের গোড়া মজবুত করে, চুলের শুষ্কতা কমায়, খুশকি দূর করতে সহায়তা করে এবং চুলকে নরম ও মসৃণ রাখতে সাহায্য করে। এই তেলও চুলকে সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে সুরক্ষা দেয়।

লিলির এই তেল দুটির জন্য প্যাকেজিং দারুন সাড়া ফেলেছে। বোতলের ক্যাপের সঙ্গে সংযুক্ত বিশেষ অ্যাপ্লিকেটর দিয়ে সরাসরি চুলের গোড়ায় তেল ব্যবহার করা যাচ্ছে। যা ব্যবহারকারীদের জন্য চুলের পরিচর্যাকে আরও সহজ করে দিয়েছে।

ঈদের আগেই বাজারে আনা লিলির এই দুই ধরনের সিরাম হেয়ার ওয়েল বর্তমানে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন হারল্যান স্টোরের দেশজুড়ে ১৫০টির বেশি আউটলেটে পাওয়া যাচ্ছে।

এ ছাড়া স্বপ্ন, মিনা বাজার, মোস্তফা মার্ট, ইউনিমার্টসহ বিভিন্ন মডার্ন ট্রেড আউটলেট এবং সুপারশপেও পণ্য দুটি পাওয়া যাচ্ছে।

 

অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশের (এএসবিএমইবি) সাধারণ সম্পাদক জামাল উদ্দীন বলেন, ক্রেতাদের জন্য এটি একটি সুখবর। লিলি ব্র্যান্ডই শুধু নয়, রিমার্কের বাংলাদেশে উৎপাদিত পণ্য এখন রপ্তানি হচ্ছে। মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, ভারত, আমেরিকাসহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে যাচ্ছে এসব পণ্য। যা দেশে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রার সাশ্রয়ে সহায়ক হচ্ছে।

রিমার্ক এলএলসি ইউএসের অ্যাফেলিয়েটেড রিমার্ক এইচবি লিমিটেড নিজস্ব ফ্যাক্টরিতে বাংলাদেশে লিলি, নিওর, ব্লেইজ-ও-স্কিন, সিওডিল, একনল, টাইলক্স, অরিক্স, সানবিট, কেভোটিন, স্কিন মিন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য উৎপাদন করছে।



Our Like Page