বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

ঈদের ছুটিকে চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে ঈদের ছুটিতেও ২৪ ঘণ্টা খোলা থাকবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ।

বুধবার (১৮ মার্চ) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৬ মার্চ সিনিয়র সহকারী সচিব রোজলিন শহীদ চৌধুরীর স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী আগামী ২৪ মার্চ পর্যন্ত সপ্তাহে সাতদিন, দিনে ২৪ ঘণ্টা নিয়ন্ত্রণ কক্ষ কার্যক্রম পরিচালনা করবে। তিন শিফটে মোট ২০ কর্মকর্তা ও ২৪ কর্মচারী পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন।

নিয়ন্ত্রণ কক্ষটি ঢাকার ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনের লিফট-৭ এ স্থাপন করা হয়েছে।

সেবা নিতে হটলাইন নম্বর (টোল ফ্রি) দেশে ১৬১৩৫ এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০-এ যোগাযোগ করা যাবে। 

অফিস আদেশে বলা হয়েছে, নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপ-সচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিদেশস্থ শ্রমকল্যাণ উইংগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন এবং নির্ধারিত ছক অনুযায়ী তথ্য সংগ্রহ করে ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে জমা দেবেন।

 

প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে চলতি বছরের ১০ মার্চ থেকে মন্ত্রণালয় এই নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে।



Our Like Page