শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

আমের পাতার হাজারো গুণ!

সুপারফুড প্রিয় ফল আম সম্পর্কে আমরা সবাই জানি। আমে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম। জেনে অবাক হবেন শুধু আম না, আমের পাতার উপকারিতাও গুনে শেষ করা যায় না। বিভিন্ন রোগের হারবাল ওষুধ হিসেবে আমের পাতার ব্যবহার করা হয়।

যখন নতুন পাতা বের হয় এবং এটা পার্পল কালার থাকে তখনই ওষুধ হিসেবে ব্যবহার করা হয়।

আসুন জানি এমনই সারপ্রাইজিং কিছু গুণের কথা:  

•    আমের পাতা ডায়াবেটিসের চিকিৎসায় উপকারি। সারারাত এক কাপ পানির মধ্যে কয়েকটি কচি পাতা ভিজিয়ে রেখে সকালে সে পানি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে
•    উচ্চ রক্তচাপ কমাতে ও জুড়ি নেই আমের পাতার। এতে রয়েছে হাইপোতেন্সিভ প্রপার্টিস ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে সাহায্য করে
•    দীর্ঘদিন এনজাইটি ভুগছেন? সাহায্য নিন আম পাতার।

 

গোসলের পানিতে কয়েকটি আমপাতা ছেড়ে দিন এরপর দেখুন আম পাতার জাদু। মুহূর্তেই চাঙ্গা করে তুলবে আপনাকে
•    কিডনিতে বা গলব্লাডারে স্টোন হলে আমপাতা গুঁড়া করে পানিতে ভিজিয়ে সেই পানি পান করুন
•    গলা বসা, ঠাণ্ডা বা কাশি সারাতে গরম ফুটানো পানিতে কয়েকটি আমপাতা ছেড়ে দিন
•    চায়ের মতো করে দিনে দু’তিন বার পান করুন
•    কানে ব্যথা বা কান চুলকানো সমস্যা হয় অনেকেরই। যন্ত্রণাদায়ক এই সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য নিন ঘরের উপাদানের। এক চা-চামচ আম পাতা বেটে রস বের করে নিন সেই রস কটনবারের সাহায্যে কানে লাগালে ব্যথা থেকে সহজেই মুক্তি মিলবে
•    ত্বকের কোথাও অসাবধানতাবশত পুড়ে গেলে ক্ষত সারাতে আমের পাতার রস লাগিয়ে দিন কিছুক্ষণের মধ্যেই জ্বালাপোড়া কমে আসবে।

আমপাতা ব্যবহারের আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।



Our Like Page