শনিবার, ০২ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

ঈদ উপহার নিয়ে ‘বিভ্রান্তির’ ব্যাখ্যা দিল চীনা দূতাবাস

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে সঙ্গে নিয়ে ঢাকার চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিভ্রান্তির তৈরি হয়েছে, তার ব্যাখ্যা দিয়েছে দূতাবাস।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে চীনা দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়েছে, চীনা রাষ্ট্রদূতের অংশ নেওয়া একটি দাতব্য অনুষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু তথ্য সত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

দূতাবাস বলছে, বাংলাদেশে চীনের বন্ধুত্বপূর্ণ নীতির প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচিত সরকারের সুশাসনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে চীন।

দুই দেশের জনগণের কল্যাণে বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ অব্যাহত থাকবে। 

মঙ্গলবার ঢাকার মিরপুর ১০ নম্বর আদর্শ বিদ্যালয়ের মাঠে চীনা দূতাবাস ঢাকার বাসিন্দাদের মাঝে ঈদুল ফিতরের উপহার হিসেবে খাবারের প্যাকেট বিতরণ করে।

China
রাজধানীর মিরপুরে ঢাকার চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশ জামায়াতের আমির শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে চীন ও জামায়াতের যৌথ উদ্যোগে উপহার বিতরণের কথা উল্লেখ করা হয়। যদিও ঈদ উপহার হিসেবে খাবারের প্যাকেট বিতরণের আয়োজন যৌথ ছিল না, এটি চীনা দূতাবাসের একক আয়োজন ছিল। আর এখানেই বাঁধে বিভ্রান্তি। 

এদিন, রাতে চীনা দূতাবাস ঈদ উপহার বিতরণ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করে।



Our Like Page