মঙ্গলবার (১৭ মার্চ) রাতে চীনা দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়েছে, চীনা রাষ্ট্রদূতের অংশ নেওয়া একটি দাতব্য অনুষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু তথ্য সত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
দূতাবাস বলছে, বাংলাদেশে চীনের বন্ধুত্বপূর্ণ নীতির প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচিত সরকারের সুশাসনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে চীন।
মঙ্গলবার ঢাকার মিরপুর ১০ নম্বর আদর্শ বিদ্যালয়ের মাঠে চীনা দূতাবাস ঢাকার বাসিন্দাদের মাঝে ঈদুল ফিতরের উপহার হিসেবে খাবারের প্যাকেট বিতরণ করে।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশ জামায়াতের আমির শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
এদিন, রাতে চীনা দূতাবাস ঈদ উপহার বিতরণ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করে।