শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

সামাজিক সমস্যা নিয়ে সরব হলেন দীপিকা

গ্ল্যামার দুনিয়া ছাপিয়ে এবার সামাজিক সমস্যায় সরব হলেন দীপিকা পাড়ুকোন। বৃহস্পতিবার (১২ মার্চ) মুম্বাইয়ের বাতাসের গুণমান সূচক বা পৌঁছেছে ১৫৯-এ, যা চিকিৎসকদের মতে ‘অস্বাস্থ্যকর’। এই বিপজ্জনক পরিস্থিতি নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শহরের দূষণ মানচিত্রের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন অভিনেত্রী।

ক্ষোভের সঙ্গে সেখানে তিনি লেখেন, ‘এই শহরের নাগরিক এবং শিশুরা দমবন্ধ হয়ে মরছে! এটা কীভাবে মেনে নেওয়া যায়?’

সরাসরি বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং স্বাস্থ্য দপ্তরকে ট্যাগ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

শুধু দীপিকাই নন, মুম্বাইয়ের এই ‘দমবন্ধ’ পরিস্থিতি নিয়ে এর আগে সরব হয়েছেন অভিনেত্রী সইয়ামি খের এবং রিাচা চাড্ডাও। 

সইয়ামি মাস্ক পরে দৌড়ানোর অভিজ্ঞতার কথা জানিয়ে একে অতিমারি পরবর্তী ‘ডিসটোপিয়ান’ সময়ের সঙ্গে তুলনা করেছিলেন। অন্যদিকে, রিচা চাড্ডা এই পরিস্থিতিকে ‘মনুষ্য সৃষ্ট ট্র্যাজেডি’ বলে কটাক্ষ করেছেন।

ব্যক্তিগত উদ্বেগ সরিয়ে দীপিকা এখন ব্যস্ত তার আগামী সিনেমার কাজে।

চলতি বছরের ডিসেম্বর মুক্তি পেতে চলেছে সিদ্ধার্থ আনন্দের সিনেমা ‘কিং’। এতে শাহরুখ খানের সঙ্গে ষষ্ঠবার জুটি বাঁধছেন তিনি। এ ছাড়াও সুহানা খান এবং অভিষেক বচ্চনকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। 

এছাড়াও দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলির সায়েন্স-ফিকশন অ্যাকশন সিনেমা ‘এএ২২’-তেও অভিনয় করবেন দীপিকা।



Our Like Page