বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
৬০ কোটির জালিয়াতির অভিযোগের মাঝেই রহস্যময় পোস্ট শিল্পার ভাইরাল কার্ডে ফাঁস বিয়ের দিন? মুখ খুলছেন না রাশমিকা-বিজয় ধানুশের সঙ্গে বিয়ের গুজব, রসিকতায় মেতেছেন ম্রুণাল ছিলেন একাই একশ, বঞ্চিত-নিপীড়িত মানুষের নায়ক মান্নাকে হারানোর ১৮ বছর শুধু পানি পরিশোধনেই নয়, ফিটকিরির আরও যেসব ব্যবহার রমজানে ক্রয়মূল্যে পণ্য বিক্রি, শাহ আলমের সঙ্গে যোগ হলেন আরও এক সেপ্টেম্বরে বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক বিসিসিআই নিসাঙ্কার ব্যাটে অস্ট্রেলিয়া বধ, সুপার এইটে শ্রীলঙ্কা রমজানে ইফতারের জন্য ম্যাচে বিরতি দেবে ইংলিশ প্রিমিয়ার লিগ পিকেএসএফ ও বিশ্বব্যাংকের মধ্যে ১৫.৭৫ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

ভাইরাল কার্ডে ফাঁস বিয়ের দিন? মুখ খুলছেন না রাশমিকা-বিজয়

চলতি মাসের শুরু থেকেই ব্যাপক জল্পনা-কল্পনা- উদয়পুরে বসছে বিয়ের আসর, পাত্র-পাত্রি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। যদিও রাশমিকার ঘনিষ্ঠ সূত্র আগেই জানিয়েছিল, বিয়ের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। তবুও গুঞ্জন থামেনি। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে একটি কথিত বিয়ের আমন্ত্রণপত্র।

প্রথমে শোনা যায়, উদয়পুরের ৪০০ বছরের পুরনো এক প্রাসাদে নাকি গোপনে বিয়ে সারবেন এই তারকাজুটি। ঘনিষ্ঠ পরিবার ও পরিজনদের উপস্থিতিতেই হবে অনুষ্ঠান-এমনটাই দাবি করা হয়। আর এবার ভাইরাল হওয়া আমন্ত্রণপত্রে দাবি করা হয়েছে, ২৬ ফেব্রুয়ারিই নাকি বিয়ের দিন।

বিজ্ঞাপন

কার্ডটি লেখা হয়েছে বিজয়ের বয়ানে-এমনটাই জানা যাচ্ছে। সেখানে উল্লেখ রয়েছে, বিয়ের আসর হবে সীমিত পরিসরে। তবে বিয়ের পর বিশেষ উদ্‌যাপনের আয়োজন রাখা হয়েছে। হায়দরাবাদের কৃষ্ণ বানজারা হিল্‌সে আগামী ৪ মার্চ নাকি প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। কাছের বন্ধুবান্ধব ও পরিচিতদের সেখানে আমন্ত্রণ জানানো হবে বলেও দাবি করা হয়েছে।

তবে এই আমন্ত্রণপত্রের সত্যতা এখনও নিশ্চিত নয়। বিয়ের স্থান নিয়েও রয়েছে ধোঁয়াশা। যদিও রোববার রাতে হায়দরাবাদ বিমানবন্দরে আলাদা আলাদাভাবে দেখা গেছে রাশমিকা ও বিজয়কে। অনুরাগীদের একাংশের অনুমান, বিয়ের প্রস্তুতি সারতেই হয়তো তারা উদয়পুরের পথে।



Our Like Page