সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মূল ভবনে পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।
পর্ষদের সভা শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, জরুরি সভায় শুধু অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে, আলোচনা হয়েছে। কিন্তু এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আর সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে কাউন্সিলের নেতারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলাকালে মাত্র একদিনের নোটিশে জরুরি সভা ডাকা হয়েছে, যা স্বচ্ছতা ও পেশাদারিত্বের জন্য হুমকিস্বরূপ।
তাদের তথ্যমতে, সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত খেলাপিঋণের হার ৩৬ শতাংশ ছাড়িয়েছে। অনেক ব্যাংক আমানত ফেরত দিতে হিমশিম খাচ্ছে। এ অবস্থায় নতুন ডিজিটাল ব্যাংকের প্রয়োজনীয়তা নতুন করে পর্যালোচনার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ এবং বক্তব্য দেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণসহ অন্য কর্মকর্তার
ব্যাংক সূত্র জানায়, শুরুতে অনুমোদনের বিষয়টি আলোচনায় থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাদ দেওয়া হয়। এতে একাধিক পর্ষদ সদস্য অসন্তোষ প্রকাশ করেন।