বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

কদমতলীতে ছুরিকাঘাতে ছাত্রশক্তির নেতা আহত

রাজধানীর কদমতলীর রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাতীয় ছাত্রশক্তির নেতা মো. জানভীর ইব্রাহিম (২২) আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে রায়েরবাগ বাসস্ট্যান্ডের পুতুলবাড়ি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় সহকর্মীরা প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান।

পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

হাসপাতালে উপস্থিত সহকর্মী সাদেক মির্জা জানান, জানভীরের বাড়ি শনিরআখড়ার গোয়ালবাড়ি মোড়ে। তিনি কদমতলী থানার ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জের একটি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

তিনি আরও জানান, জানভীর রায়েরবাগে তার বোনের বাসা থেকে ফেরার সময় রায়েরবাগ বাসস্ট্যান্ডে পৌঁছালে অন্ধকারে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত পেছন থেকে তার ডান কাঁধের পেছনে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত জানভীরের ডান কাঁধ ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।



Our Like Page