রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২৭ মিনিটের দিকে রাজধানীর পাঁচ সার্কিট হাউজ রোডে নাহিদ ইসলামের বাসভবনে পৌঁছান তিনি। রাত প্রায় ৯টা ১১ মিনিটে দিকে সেখান থেকে বের হয়ে যান।
বিএনপির চেয়ারম্যানের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
দলীয় সূত্র জানা গেছে, নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, পারস্পরিক ভুল-বোঝাবুঝি নিরসন এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে।
এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে কোথাও কোথাও ভুল-বোঝাবুঝি সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এসব বিরোধ যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ভিন্নমতের সবার সহযোগিতা কামনা করেন।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ২১২ আসনে জয়ী হয়ে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন দলটির শীর্ষ নেতারা।