বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৩ লাখ ৯ হাজার পোস্টাল ব্যালট

দেশের বিভিন্ন স্থান ও প্রবাস থেকে পাঠানো মোট ৩ লাখ ৯ হাজার ১১০টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসী ভোটারদের জন্য বিভিন্ন দেশে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার পাঠানো হয়। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৩৩ জন ভোটার ব্যালট পেপার গ্রহণ করেন।

ভোট প্রদান করেন ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ জন ভোটার। ভোট দিয়ে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৯১টি ব্যালট পেপার। এর মধ্যে বাংলাদেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার ৯৬০টি ব্যালট পেপার এবং রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট পেপার। 

অন্যদিকে দেশের অভ্যন্তরে নিবন্ধিত ভোটারদের কাছে পাঠানো হয়েছে ৬ লাখ ৯৪ হাজার ১৪৬টি পোস্টাল ব্যালট।

এসব ব্যালট পেপারের মধ্যে ৩ লাখ ৮১ হাজার ৭ জন ভোটার তা গ্রহণ করেন। ভোট দিয়েছেন ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন। ভোট প্রদান শেষে পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন ২ লাখ ৭৬ হাজার ২৭২ জন ভোটার। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৮৩ হাজার ৯৪২টি ব্যালট পেপার।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে দেশে ও দেশের বাইরে থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।

ইসি জানিয়েছে, দেশের ভেতরে ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কারাবন্দিদের জন্য এবারও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে।



Our Like Page