বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয় পেলেন মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানিয়ে নতুন সরকারের প্রথম কর্মদিবস শুরু করবেন প্রধানমন্ত্রী সরকার দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন দেশ গড়বে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের দুটি শপথই নিলেন এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন বিএনপির মন্ত্রিসভার প্রতিমন্ত্রীরা শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা ৬০ কোটির জালিয়াতির অভিযোগের মাঝেই রহস্যময় পোস্ট শিল্পার ভাইরাল কার্ডে ফাঁস বিয়ের দিন? মুখ খুলছেন না রাশমিকা-বিজয় ধানুশের সঙ্গে বিয়ের গুজব, রসিকতায় মেতেছেন ম্রুণাল

মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানিয়ে নতুন সরকারের প্রথম কর্মদিবস শুরু করবেন প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন সরকারের প্রথম কর্মদিবসের কার্যক্রম শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তিনি ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

দিনের শুরুতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ–এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ ছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা জানাবেন তিনি।

কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে সাভারের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তিনি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

দুপুর ১টার দিকে সচিবালয়ে পৌঁছে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী।

এরপর বিকেল ৩টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। 

দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায়ও অংশ নেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



Our Like Page