রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বানারীপাড়া হাইস্কুল মাঠে বিএনপি প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টুর আয়োজিত উঠান বৈঠকে অংশ নিয়ে তাকে সমর্থন জানান এনপিপির প্রার্থী সাহেব আলী। একই সঙ্গে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, দেশ গঠনে বিএনপির কোনো বিকল্প নেই।
তিনি বলেন, ভোটের দিন আপনারা সজাগ থাকবেন যাতে স্বাধীনতাবিরোধী জামায়াতের মতো মোনাফেকের দল ভোট চুরি করতে না পারে।
এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা এস সরফুদ্দিন আহমদ সান্টু আরও বলেন, যারা ৭১-এর মুক্তিযুদ্ধের সময় এ দেশের মা-বোনদের ধরে নিয়ে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিলেন। সেই মোনাফেকের দল আজ কর্মজীবী নারীদের কটূক্তি করে ঘরে বসিয়ে রাখতে চাইছেন।
সান্টু বলেন, আপনারা যদি আমাকে ভোট দিয়ে বিজয়ী করেন, তাহলে আপনার সন্তানকে চাকরির সুপারিশে কোনো টাকা পয়সা দিতে হবে না।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. দুলাল হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির মঞ্জু, কৃষক শ্রমিক পার্টি (কেএসপি) ভাইস চেয়ারম্যান ফারহানা হক রিপা ও শেরেবাংলার চতুর্থ প্রজন্ম ব্যারিস্টার একে ফারদিন হক, এনপিপি প্রার্থী মো. শাহেবালী রনি, জেলা বিএনপির দক্ষিণ সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, উপজেলা বিএনপি সহ-সভাপতি নান্না হাওলাদার, সম্পাদক রিয়াজ মৃধা, সাংগঠনিক সম্পাদক রুহুল মল্লিক, জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সভাপতি এমরান সালেহ প্রিন্স, সম্পাদক মো. হাবিবুর রহমান জুয়েল, উপজেলা যুবদল সভাপতি সুমন হাওলাদার, সম্পাদক মিজান ফকির, উপজেলা ছাত্রদল সভাপতি রুবেল হোসেন, পৌর ছাত্রদল সভাপতি রনি খান প্রমুখ।
এ সময় শেরেবাংলার দৌহিত্র ফাইয়াজুল হক রাজুর স্ত্রী সালমা ফাইয়জসহ জেলা-উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।