বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ভূমি অফিসের সহকারী থেকে শত কোটির মালিক মাহফুজুর রহমানের সম্পদের পাহাড় শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে বরিশালে জাল-জালিয়াতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন শাওন ও স্বপন : দুদকের তদন্ত শুরু বরিশাল নগরীর লুৎফুর রহমান সড়কের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ চেক জালিয়াতিসহ সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ পিআইওর বিরুদ্ধে আদালত ভাঙচুরের মামলায় বরিশাল আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার হিট স্ট্রোকের লক্ষণ ও করণীয় ‘কিং’র নতুন ঝলকে বক্স অফিস কাঁপানোর হুঁশিয়ারি শাহরুখের! আমি নিজেকে সেলিব্রিটি মনে করি না: স্বস্তিকা প্রকাশ পেল এম-রাইজ নিবেদিত শাকিব খানের ‘জয়ধ্বনি’

সঞ্চয়পত্র বিনিয়োগে ৫ লাখ টাকা পর্যন্ত উৎসে কর ৫ শতাংশই

পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের মুনাফার ওপর উৎসে কর ১০ শতাংশ নয়, পাঁচ শতাংশ কাটা হবে, এ বিষয়ে নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

এনবিআরের চিঠিতে বলা হয়েছে, ২০১৯ সালের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী কোনো ব্যক্তি যদি সব ধরনের সঞ্চয়পত্রে মোট বিনিয়োগ পাঁচ লাখ টাকা অতিক্রম না করেন, তাহলে অর্জিত মুনাফার ওপর উৎসে করের হার হবে পাঁচ শতাংশ।

এ ছাড়া কোনো ব্যক্তির কোনো আয়বর্ষে যদি শুধু পেনশনার সঞ্চয়পত্রে পুঞ্জীভূত বিনিয়োগ পাঁচ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে ওই বিনিয়োগ থেকে অর্জিত মুনাফার ওপর কোনো উৎসে কর প্রযোজ্য হবে না।

অর্থাৎ এ ক্ষেত্রে উৎসে করের হার শূন্য শতাংশ থাকবে। 

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, আয়কর আইন ২০২৩-এর ১০৫ ধারা অনুযায়ী, কোনো ব্যক্তির কোনো আয়বর্ষে সব ধরনের সঞ্চয়পত্রে বিনিয়োগের মোট পরিমাণ পাঁচ লাখ টাকা অতিক্রম করলে অর্জিত মুনাফার ওপর উৎসে করের হার হবে ১০ শতাংশ। আর আগের নিয়ম অনুযায়ী পাঁচ লাখ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চয়পত্রের মুনাফার ওপর কোনো উৎসে কর কাটা হবে না।



Our Like Page