শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

পাকিস্তান থেকে ফুটবলারদের অভিনন্দন জানালেন রিশাদ-শরিফুলরা

একসঙ্গে এবার বাংলাদেশের ছয় ক্রিকেটার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সুযোগ পেয়েছেন। নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমনরা এখন পাকিস্তানে অবস্থান করছেন। সেখান থেকে চোখ রেখেছেন বাংলাদেশ ও ভারতের মধ্যকার অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিকে। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দল দ্বিতীয় বারের মতো ট্রফি জেতার পর, তাদেরকে অভিনন্দনে সিক্ত করেছেন ক্রিকেটাররা।

সাফের ফাইনালে ভারতকে ট্রাইবেকারে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ। এই জয়ে ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন পিএসএলে খেলতে যাওয়া বেশ কয়েকজন ক্রিকেটার।

নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে থাকলেও তারা দেশের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের দিকে নজর রাখছেন।

লেগ স্পিনার রিশাদ হোসেন লিখেছেন, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলকে জানাই আন্তরিক অভিনন্দন সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হওয়ার জন্য!

তানজিদ হাসান তামিমও পাকিস্তান থেকে শুভেচ্ছা জানিয়েছেন, নিজের ফেসবুক পেজে লিখেছেন: দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন।

নিঃসন্দেহে, তোমরা আবারও বাংলাদেশকে গর্বিত করেছ। 

পেসার শরিফুল ইসলাম এই জয়কে বড় বার্তা হিসেবে দেখেছেন: বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলকে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হওয়ার জন্য জানাই আন্তরিক অভিনন্দন। এটি এক বিশাল বার্তা দেওয়া জয়—যা বাংলাদেশের ফুটবলের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দেয়।



Our Like Page