ম্যাচ শেষে অধিনায়ক মিঠু চৌধুরী দলের লড়াকু মানসিকতার কথাই তুলে ধরেন। তার ভাষায়, দল কখনো হাল ছাড়েনি, শেষ পর্যন্ত লড়ে গেছে।
ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়ায় মিঠু বলেন, আমি চার বছর ধরে এটা চাচ্ছি। আল্লাহ আমাদের দিয়েছে। আমি একজনকে মিস করছি, আমার বন্ধু আশিক।
সমর্থকদের প্রশংসা করে মিঠু বলেন, ফ্যানরা আমাদের অনেক সাপোর্ট দিয়েছে। তাদের সাপোর্টের কারণে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি।
গোলরক্ষক মাহিন প্রথম গোল ঠেকানোর প্রতিক্রিয়ায় বলেন, অসাধারণ। আমার কাছে মনে হয়েছে ২০ কোটি মানুষের স্বপ্ন রক্ষা করতে পেরেছি।
অনূর্ধ্ব-২০ এর সদস্য মুর্শেদ বলেন, এক্সাইটেড ছিলাম, খুবই এক্সাইটেড। কি বলব! কিছু বলার ভাষা নেই।
ফাহিম তার প্রতিক্রিয়ায় বলেন, স্বপ্নের ফাইনাল, আলহামদুলিল্লাহ। সবার আগে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। আজকের জয় আমরা দেশবাসীকে উৎসর্গ করলাম।