রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপির সঙ্গে সমঝোতা সইয়ের প্রস্তাব তুরস্কের একে পার্টি হজ ক্যাম্পে প্রধানমন্ত্রী তারেক রহমান, হাজিদের সঙ্গে কুশল বিনিময় তেজগাঁওয়ে ৬৯ জন গ্রেপ্তার পোস্তগোলায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর দুদকের তলবের পরও বহাল তবিয়তে ঝালকাঠির শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খাইরুল ইসলাম বরিশাল প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল আব্দুর রশিদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ মসজিদ নেই, তবুও উন্নয়নে ১৫ লাখ টাকা ব্যয়! সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজি মামলায় প্রধান অভিযুক্ত মঈনসহ আটক ৭ ঘরেই বানান কাসুন্দি

পোস্তগোলায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

রাজধানীর পোস্তগোলায় অটোরিকশার চাকায় পরনের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস গেলে পিংকি খাতুন (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে পোস্তগোলা ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন। 

পিংকিকে হাসপাতালে নিয়ে আসা তার ভাই মো. জাহিদ জানান, পিংকির স্বামীর নাম মো. রাজিব।

তারা থাকেন নারায়ণগঞ্জের ফতুল্লায়। সেখান থেকে দুই সন্তানকে নিয়ে গেন্ডারিয়ায় এসেছিলেন ভাইয়ের (জাহিদের) বাসায় দাওয়াতে।
রাতে ভাইয়ের বাসা থেকে আবার ফতুল্লার বাসায় ফেরার জন্য রওনা হন। অটোরিকশায় ঠিক করে তাতে উঠিয়ে দিয়েছিলন ভাই নিজে।
এর কিছুক্ষণ পর ফোনে খবর পান, পোস্তগোলা ব্রিজের নিচে অটোরিকশাটির চাকার সাথে তার পরনের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগেছে। সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি জানান, সঙ্গে থাকা পিংকির ছোট ছোট দুই বাচ্চাই সুস্থ আছে। ঘটনার সময় তার স্বামী সাথে ছিলেন না।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশ মর্গে রাখা হয়েছে।



Our Like Page