সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম নিলেন ডা. উম্মে হানি পৃথ্বী

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বগুড়া জেলা ছাত্রদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. উম্মে হানি পৃথ্বী।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে তিনি ফরম সংগ্রহ করেন।

জানা গেছে, ২০১২ সাল থেকে সক্রিয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন ডা. উম্মে হানি পৃথ্বী। চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মাঠ পর্যায়ের রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি।

ডা. উম্মে হানি পৃথ্বী বলেন, আমি দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে বিএনপির রাজনীতি করে আসছি। মানুষের পাশে থেকে সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছি।
ফ্যাসিস্ট সরকারের সময়ও আন্দোলনে সক্রিয় ছিলাম। 

তিনি আরও বলেন, আজ আমি বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।

এ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পেরে আমি গভীরভাবে অনুপ্রাণিত ও গর্বিত। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনা আমার পথচলার প্রেরণা।



Our Like Page