শুক্রবার (৩ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে উৎখাতের পর মাত্র সাত দিনের মাথায় মিন অং হ্লাইং ঘোষণা দিয়েছিলেন, এক বছরের মধ্যে নির্বাচন আয়োজন করে বেসামরিক শাসন ফিরিয়ে দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সময় লেগে যায় প্রায় পাঁচ বছর।
বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন মূলত আনুষ্ঠানিকতা ছাড়া কিছু নয়। অভ্যুত্থানের পর এই প্রথম যে সংসদ গঠিত হয়েছে, সেটি মূলত তার অনুগতদের নিয়েই সাজানো।
সংবিধান অনুযায়ী সংসদের এক-চতুর্থাংশ আসন সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত। বাকি আসনের প্রায় ৮০ শতাংশ দখল করেছে সামরিক বাহিনী-সমর্থিত দল ইউএসডিপি, যা নির্বাচনের আগেই নিজেদের অনুকূলে পরিবেশ তৈরি করেছিল।
ফলে পুরো প্রক্রিয়াটিকে অনেকেই প্রকৃত নির্বাচন না বলে এক ধরনের আনুষ্ঠানিক অভিষেক হিসেবেই দেখছেন। নতুন সরকার গঠিত হলেও সেখানে সামরিক কর্মকর্তাদের আধিপত্য বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।