শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
বলিউডের বক্স অফিসে বর্তমানে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে রণবীর সিং অভিনীত স্পাই অ্যাকশন ড্রামা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি একের পর এক পুরোনো রেকর্ড ভেঙে বক্স অফিসে সাফল্যের নতুন মানদণ্ড তৈরি করছে। মুক্তির মাত্র সপ্তম দিনে অর্থাৎ বৃহস্পতিবার (২৬ মার্চ) ৪০ কোটি রুপি আয়ের মাধ্যমে সিনেমাটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৫২৬ কোটি টাকা (নেট)। এর ফলে হিন্দি সিনেমার ইতিহাসে দ্রুততম সময়ে ৫শ কোটির ক্লাবে প্রবেশের অনন্য নজির গড়ল ‘ধুরন্ধর ২’। যদিও এই অভাবনীয় অর্জনে সিনেমাটির ‘পেইড প্রিভিউ’ বা আগাম প্রদর্শনীর বড় ভূমিকা ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে হিন্দি সংস্করণে দ্রুততম ৫০০ কোটি ছোঁয়ার রেকর্ডটি ছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’র দখলে, যা এই মাইলফলক স্পর্শ করতে ১১ দিন সময় নিয়েছিল। এ ছাড়া ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সিরিজের প্রথম কিস্তি ‘ধুরন্ধর’ ১৭ দিনে এ রেকর্ড গড়েছিল। জাওয়ান, স্ত্রী ২ কিংবা গদর ২- এর মতো ব্লকবাস্টার সিনেমাগুলোকেও এখন আয়ের দৌড়ে পেছনে ফেলে দিয়েছে রণবীরের এই নতুন সিনেমাটি। বর্তমান ধারা বজায় থাকলে আগামী দু-এক দিনের মধ্যেই এটি জাওয়ান এবং ছাভার জীবনকালীন আয়কে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, সিনেমাটি এখন খুব দ্রুত ৬শ কোটি ক্লাবের দিকে এগোচ্ছে এবং আগামী রোববারের (২৮ মার্চ) মধ্যে এর মোট সংগ্রহ ৭শ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। অ্যানিম্যাল কিংবা পাঠানের মতো সিনেমাগুলোকে এরই মধ্যে টপকে যাওয়া ‘ধুরন্ধর ২’ এখন বলিউডের ইতিহাসে অন্যতম সফল স্পাই থ্রিলার হিসেবে নিজের অবস্থান শক্ত করে নিয়েছে। বক্স অফিসের এই জয়জয়কার রণবীর সিংয়ের ক্যারিয়ারে এক নতুন উচ্চতা যোগ করল। সূত্র: পিঙ্কভিলা বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে ‘ধুরন্ধর ২’ রোজার পর হঠাৎ ভারী খাবার খেলে হতে পারে বিপদ ঈদ স্পেশাল কাচ্চি বিরিয়ানি-খাসির মাংসের রেজালা-মোরগ পোলাও সংখ্যাগরিষ্ঠতার দম্ভে অন্যায় সিদ্ধান্তের পরিণতি শুভ হবে না: গোলাম পরওয়ার ট্রেন দুর্ঘটনায় নিহত ৫ মরদেহ গাইবান্ধায়, শোকে স্তব্ধ পুরো গ্রাম যমুনা সেতু পশ্চিম মহাসড়কে তীব্র যানজট শনিবার বিকেএসপিতে শুরু হচ্ছে নারী দলের ক্যাম্প মিরপুরের ট্রেনিংয়ে আলাদাভাবে নজর কাড়লেন শান্ত! ঘোড়া কেনার চিন্তায় ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরী

রোজার পর হঠাৎ ভারী খাবার খেলে হতে পারে বিপদ

এক মাসের রোজার পর ঈদ উদযাপনে হঠাৎ ভারী খাবার খেয়ে ফেলেন অনেকেই। তবে হঠাৎ ভারী খাবার খেলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে শরীরে। রোজার পর বেশির ভাগ সময়ই স্বাভাবিক থেকে অনেক বেশি মিষ্টি, ভাজাপোড়া বা তেলযুক্ত খাবার খাওয়া হয়। তবে রোজার পর এমন আচরণ শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

চিকিৎসদের মতে, এক মাস রোজার পর হঠাৎ অতিরিক্ত খাবার খেলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে।

হঠাৎ বেশি খাবারের সমস্যা

দীর্ঘ সময় রোজা রাখার পর হঠাৎ প্রচুর খাবার খাওয়ার ফলে হজম প্রক্রিয়া বিপর্যস্ত হয়। ফলে পেট ফুলে যাওয়া, অম্বল বা গ্যাস্ট্রিক সমস্যা দেখা দিতে পারে। এছাড়া হঠাৎ বেশি মিষ্টি খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বৃদ্ধি পায়, যা ডায়াবেটিস রোগীদের জন্য বিপজ্জনক।

 

অতিরিক্ত তেলযুক্ত খাবারের প্রভাব

রোজার শেষে ভাজাপোড়া বা তেলযুক্ত খাবার অতিরিক্ত খেলে পেট ভারী হয়, বুক জ্বালা এবং হজমে সমস্যা তৈরি হয়। চিতিৎসকরা বলেন, হঠাৎ বেশি খাওয়া হলে লিভার এবং প্যানক্রিয়াসের ওপর চাপ পড়ে এবং দীর্ঘমেয়াদে ওজন বৃদ্ধিও হতে পারে।

হৃদরোগ ও রক্তচাপের ঝুঁকি

যাদের উচ্চ রক্তচাপ বা হৃদরোগ আছে, তাদের জন্য হঠাৎ বেশি খাবার বা অতিরিক্ত লবণ ও মিষ্টি গ্রহণ বিপজ্জনক। রক্তচাপ ওঠানামা বা হৃৎস্পন্দনের বৃদ্ধি হতে পারে।

চিকিৎসকরা বলেন, এই ধরনের মানুষদের খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা থাকা উচিত। 

নিরাপদ থাকতে যা করবেন

১. একসঙ্গে অনেক বেশি খাবার খাবেন না। ভালো করে চিবিয়ে অল্প অল্প করে খাবেন।

২. খেতে বসার আধঘণ্টা আগে বা আধঘণ্টা পরে পানি খাবেন। খাবারের মধ্যে অতিরিক্ত পানি খাবেন না।

 

৩. গরমকালে খাবার বেশিক্ষণ বাইরে রাখবেন না। সম্ভব হলে খাবার ফ্রিজে রাখুন।খাদ্যতালিকায় সহজপাচ্য খাবার রাখুন।

৪. খালি পেটে চা বা ফল না খাওয়াই ভালো। ফুলকপি, বাঁধাকপি, ভুট্টা, কর্নফ্লেকস খেলে অনেকের হজমের সমস্যা হতে পারে।

৫. খাওয়ার পরপর শুয়ে পড়লে খাবার হজমে অসুবিধা হয়, এদিকে খেয়াল রাখবেন। রাতের খাবার আটটার মধ্যে সেরে ফেলুন।

৫. ভারী খাবারের শেষে নিয়মিত কিছুক্ষণ হাঁটার অভ্যাস করুন। হাঁটা শেষ করে ১-২ ঘণ্টার মধ্যে শুয়ে পড়ুন। ভারী খাবারের পর বাসায় তৈরি বোরহানি বা জিরাপানি খেতে পারেন।

বিশেষ সতর্কতা দরকার

দীর্ঘমেয়াদি রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার গ্রহণ করা জরুরি। এতে হঠাৎ স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে ফেলা যায়।



Our Like Page

বলিউডের বক্স অফিসে বর্তমানে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে রণবীর সিং অভিনীত স্পাই অ্যাকশন ড্রামা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি একের পর এক পুরোনো রেকর্ড ভেঙে বক্স অফিসে সাফল্যের নতুন মানদণ্ড তৈরি করছে। মুক্তির মাত্র সপ্তম দিনে অর্থাৎ বৃহস্পতিবার (২৬ মার্চ) ৪০ কোটি রুপি আয়ের মাধ্যমে সিনেমাটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৫২৬ কোটি টাকা (নেট)। এর ফলে হিন্দি সিনেমার ইতিহাসে দ্রুততম সময়ে ৫শ কোটির ক্লাবে প্রবেশের অনন্য নজির গড়ল ‘ধুরন্ধর ২’। যদিও এই অভাবনীয় অর্জনে সিনেমাটির ‘পেইড প্রিভিউ’ বা আগাম প্রদর্শনীর বড় ভূমিকা ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে হিন্দি সংস্করণে দ্রুততম ৫০০ কোটি ছোঁয়ার রেকর্ডটি ছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’র দখলে, যা এই মাইলফলক স্পর্শ করতে ১১ দিন সময় নিয়েছিল। এ ছাড়া ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সিরিজের প্রথম কিস্তি ‘ধুরন্ধর’ ১৭ দিনে এ রেকর্ড গড়েছিল। জাওয়ান, স্ত্রী ২ কিংবা গদর ২- এর মতো ব্লকবাস্টার সিনেমাগুলোকেও এখন আয়ের দৌড়ে পেছনে ফেলে দিয়েছে রণবীরের এই নতুন সিনেমাটি। বর্তমান ধারা বজায় থাকলে আগামী দু-এক দিনের মধ্যেই এটি জাওয়ান এবং ছাভার জীবনকালীন আয়কে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, সিনেমাটি এখন খুব দ্রুত ৬শ কোটি ক্লাবের দিকে এগোচ্ছে এবং আগামী রোববারের (২৮ মার্চ) মধ্যে এর মোট সংগ্রহ ৭শ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। অ্যানিম্যাল কিংবা পাঠানের মতো সিনেমাগুলোকে এরই মধ্যে টপকে যাওয়া ‘ধুরন্ধর ২’ এখন বলিউডের ইতিহাসে অন্যতম সফল স্পাই থ্রিলার হিসেবে নিজের অবস্থান শক্ত করে নিয়েছে। বক্স অফিসের এই জয়জয়কার রণবীর সিংয়ের ক্যারিয়ারে এক নতুন উচ্চতা যোগ করল। সূত্র: পিঙ্কভিলা