শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বলিউডের বক্স অফিসে বর্তমানে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে রণবীর সিং অভিনীত স্পাই অ্যাকশন ড্রামা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি একের পর এক পুরোনো রেকর্ড ভেঙে বক্স অফিসে সাফল্যের নতুন মানদণ্ড তৈরি করছে। মুক্তির মাত্র সপ্তম দিনে অর্থাৎ বৃহস্পতিবার (২৬ মার্চ) ৪০ কোটি রুপি আয়ের মাধ্যমে সিনেমাটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৫২৬ কোটি টাকা (নেট)। এর ফলে হিন্দি সিনেমার ইতিহাসে দ্রুততম সময়ে ৫শ কোটির ক্লাবে প্রবেশের অনন্য নজির গড়ল ‘ধুরন্ধর ২’। যদিও এই অভাবনীয় অর্জনে সিনেমাটির ‘পেইড প্রিভিউ’ বা আগাম প্রদর্শনীর বড় ভূমিকা ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে হিন্দি সংস্করণে দ্রুততম ৫০০ কোটি ছোঁয়ার রেকর্ডটি ছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’র দখলে, যা এই মাইলফলক স্পর্শ করতে ১১ দিন সময় নিয়েছিল। এ ছাড়া ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সিরিজের প্রথম কিস্তি ‘ধুরন্ধর’ ১৭ দিনে এ রেকর্ড গড়েছিল। জাওয়ান, স্ত্রী ২ কিংবা গদর ২- এর মতো ব্লকবাস্টার সিনেমাগুলোকেও এখন আয়ের দৌড়ে পেছনে ফেলে দিয়েছে রণবীরের এই নতুন সিনেমাটি। বর্তমান ধারা বজায় থাকলে আগামী দু-এক দিনের মধ্যেই এটি জাওয়ান এবং ছাভার জীবনকালীন আয়কে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, সিনেমাটি এখন খুব দ্রুত ৬শ কোটি ক্লাবের দিকে এগোচ্ছে এবং আগামী রোববারের (২৮ মার্চ) মধ্যে এর মোট সংগ্রহ ৭শ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। অ্যানিম্যাল কিংবা পাঠানের মতো সিনেমাগুলোকে এরই মধ্যে টপকে যাওয়া ‘ধুরন্ধর ২’ এখন বলিউডের ইতিহাসে অন্যতম সফল স্পাই থ্রিলার হিসেবে নিজের অবস্থান শক্ত করে নিয়েছে। বক্স অফিসের এই জয়জয়কার রণবীর সিংয়ের ক্যারিয়ারে এক নতুন উচ্চতা যোগ করল। সূত্র: পিঙ্কভিলা বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে ‘ধুরন্ধর ২’ রোজার পর হঠাৎ ভারী খাবার খেলে হতে পারে বিপদ ঈদ স্পেশাল কাচ্চি বিরিয়ানি-খাসির মাংসের রেজালা-মোরগ পোলাও সংখ্যাগরিষ্ঠতার দম্ভে অন্যায় সিদ্ধান্তের পরিণতি শুভ হবে না: গোলাম পরওয়ার ট্রেন দুর্ঘটনায় নিহত ৫ মরদেহ গাইবান্ধায়, শোকে স্তব্ধ পুরো গ্রাম যমুনা সেতু পশ্চিম মহাসড়কে তীব্র যানজট শনিবার বিকেএসপিতে শুরু হচ্ছে নারী দলের ক্যাম্প মিরপুরের ট্রেনিংয়ে আলাদাভাবে নজর কাড়লেন শান্ত! ঘোড়া কেনার চিন্তায় ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরী

মিরপুরের ট্রেনিংয়ে আলাদাভাবে নজর কাড়লেন শান্ত!

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সেই লক্ষ্যেই শুক্রবার মিরপুরে শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প। তবে শুরুতে সব ক্রিকেটার উপস্থিত ছিলেন না। কোচরা ফিটনেস ও ফিল্ডিংয়ে গুরুত্ব দিয়েছেন।

ছুটির পরে ক্রিকেটারদের শরীর কিছুটা ঢিলে ছিল, অল্প দৌড়েই অনেক খেলোয়াড় ক্লান্ত হয়ে পড়ছিলেন। 

শুক্রবার অনুশীলনে আলাদা নজর কাড়লেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বিশেষ রেসপিরেটরি ট্রেনিং মাস্ক ব্যবহার করে ফিটনেস ড্রিল করলেন। সাধারণ মাস্কের মতো নয়, এটি শ্বাস নিতে কিছুটা কঠিন করে তোলে, ফলে শরীর কম অক্সিজেনে বেশি পরিশ্রম করে।

এর ফলে ফুসফুসের ক্ষমতা ও স্ট্যামিনা বৃদ্ধি পায়। 

এ ধরনের মাস্ক ব্যবহার নতুন কিছু নয়, বিভিন্ন দেশের স্পোর্টসম্যানরা এই ধরনের মাস্ক ব্যবহার করে থাকেন। শুক্রবার বাংলাদেশের টেস্ট অধিনায়কের এমন মাস্ক ব্যবহার আলোচনার বিষয়বস্ত হয়ে দাঁড়িয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে দীর্ঘ সময় চাপ সহ্য করতে হলে ফিটনেস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে,শান্ত সেই জায়গাতেই পুরো ফোকাস দিচ্ছেন।

এটি সরাসরি খেলার পারফরম্যান্সে বড় পরিবর্তন না আনলেও শ্বাসপ্রশ্বাসের পেশি শক্তিশালী করতে সহায়তা করে। 

শুক্রবারের ক্যাম্পে অভিজ্ঞদের সঙ্গে নতুন খেলোয়াড়রাও ছিলেন। স্পিন অলরাউন্ডার এসএম মেহেরব হোসেন, রুয়েল মিয়া ও আব্দুল গাফফার সাকলাইন উপস্থিত ছিলেন। ইনজুরি কাটিয়ে দলে ফেরার আভাস দিচ্ছেন তানজিম হাসান সাকিব ও মাহমুদুল হাসান জয়। তবে পুরো দল শুরুতে উপস্থিত ছিল না।

পাকিস্তান সুপার লিগ খেলতে যাওয়া ছয় ক্রিকেটার পরে যোগ দেবেন, তাদের মধ্যে আছেন তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। 

নিউজিল্যান্ড দল ১৩ এপ্রিল ঢাকায় আসবে। ওয়ানডে সিরিজ শুরু ১৭ এপ্রিল, যেখানে প্রথম দুই ম্যাচ মিরপুরে এবং শেষ ম্যাচ ২৩ এপ্রিল চট্টগ্রামে। এরপর টি-টোয়েন্টি সিরিজ, ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে, আর শেষ ম্যাচ ২ মে ঢাকায়। সিরিজে মোট তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আছে।



Our Like Page

বলিউডের বক্স অফিসে বর্তমানে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে রণবীর সিং অভিনীত স্পাই অ্যাকশন ড্রামা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি একের পর এক পুরোনো রেকর্ড ভেঙে বক্স অফিসে সাফল্যের নতুন মানদণ্ড তৈরি করছে। মুক্তির মাত্র সপ্তম দিনে অর্থাৎ বৃহস্পতিবার (২৬ মার্চ) ৪০ কোটি রুপি আয়ের মাধ্যমে সিনেমাটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৫২৬ কোটি টাকা (নেট)। এর ফলে হিন্দি সিনেমার ইতিহাসে দ্রুততম সময়ে ৫শ কোটির ক্লাবে প্রবেশের অনন্য নজির গড়ল ‘ধুরন্ধর ২’। যদিও এই অভাবনীয় অর্জনে সিনেমাটির ‘পেইড প্রিভিউ’ বা আগাম প্রদর্শনীর বড় ভূমিকা ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে হিন্দি সংস্করণে দ্রুততম ৫০০ কোটি ছোঁয়ার রেকর্ডটি ছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’র দখলে, যা এই মাইলফলক স্পর্শ করতে ১১ দিন সময় নিয়েছিল। এ ছাড়া ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সিরিজের প্রথম কিস্তি ‘ধুরন্ধর’ ১৭ দিনে এ রেকর্ড গড়েছিল। জাওয়ান, স্ত্রী ২ কিংবা গদর ২- এর মতো ব্লকবাস্টার সিনেমাগুলোকেও এখন আয়ের দৌড়ে পেছনে ফেলে দিয়েছে রণবীরের এই নতুন সিনেমাটি। বর্তমান ধারা বজায় থাকলে আগামী দু-এক দিনের মধ্যেই এটি জাওয়ান এবং ছাভার জীবনকালীন আয়কে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, সিনেমাটি এখন খুব দ্রুত ৬শ কোটি ক্লাবের দিকে এগোচ্ছে এবং আগামী রোববারের (২৮ মার্চ) মধ্যে এর মোট সংগ্রহ ৭শ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। অ্যানিম্যাল কিংবা পাঠানের মতো সিনেমাগুলোকে এরই মধ্যে টপকে যাওয়া ‘ধুরন্ধর ২’ এখন বলিউডের ইতিহাসে অন্যতম সফল স্পাই থ্রিলার হিসেবে নিজের অবস্থান শক্ত করে নিয়েছে। বক্স অফিসের এই জয়জয়কার রণবীর সিংয়ের ক্যারিয়ারে এক নতুন উচ্চতা যোগ করল। সূত্র: পিঙ্কভিলা