মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম

জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণ অভিযানে জরিমানা ৩ লাখ ১৫ হা

জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণ সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৩ লাখ ১৫ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিদুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার (২৭ মার্চ) সর্বমোট ৬২টি জেলা থেকে জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণ সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২৯৩টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৭৮টি মামলা এবং ৩ লাখ ১৫ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়।

এতে আরও বলা হয়, জ্বালানি বিভাগের ম্যাজিস্ট্রেটরা ঢাকার বিভিন্ন লোকেশনে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। শনিবারও (২৮ মার্চ) ঢাকা এবং ঢাকার আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

কোথাও অনিয়ম লক্ষ্য করলে বা সন্দেহ হলে ভিজিলেন্স টিমের নম্বরে যোগাযোগ করার জন্যেও বলা হয় বিবৃতিতে



Our Like Page