রবিবার, ১০ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সাধ্যের বাইরে যাচ্ছে নিত্যপণ্য বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি দিয়েছিল: তথ্যমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী বসুন্ধরা’ নামে স্থাপন হচ্ছে নতুন থানা রূপগঞ্জে সোনালি ধান কাটার উৎসব বেবিচকের উপপরিচালক ওয়াদিদুজ্জামানের মৃত্যু বেপরোয়া শীর্ষ সন্ত্রাসীরা বরিশাল শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের সফলতা বরিশালে ডিসির বিরুদ্ধে নির্বাচন তহবিল আত্মসাতের অভিযোগ, প্রশাসনে অসন্তোষ

ঈদের দিনে হাতিরঝিলে দর্শনার্থীর ঢল

পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানীর হাতিরঝিলে দর্শনার্থীদের ঢল নেমেছে। ঈদের আনন্দকে ভাগাভাগি করতে পরিবার পরিজন বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন নিয়ে হাতিরঝিলের বিভিন্ন অংশে সময় কাটাচ্ছেন তারা।

দুপুর গড়িয়ে বিকেল হলে দর্শনার্থীর চাপও বাড়তে থাকে। একপর্যায়ে লোকে লোকারণ্য হয়ে যায় হাতিরঝিল এলাকা।

সরেজমিনে দেখা যায়, কারওয়ান বাজার অংশ, মধুবাগ ব্রিজ, রামপুরা অংশ এবং পুলিশ প্লাজা অংশে মানুষের উপস্থিতি বেশি দেখা গেছে।

শুধু রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নয়, আশপাশের বিভিন্ন এলাকা থেকেও অনেকে এ বিনোদনকেন্দ্রে ঘুরতে এসেছেন। ছোট-বড় সবাই জলাধারের পাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। বিকেলে আকাশ মেঘলা থাকায় ছিল না গরমের ভোগান্তিও।

হাতিরঝিলে ঘোরার পাশাপাশি কেউ নৌকায় চড়ছেন, কেউবা প্যাডেল নৌকা চালাচ্ছেন। তবে দুই জায়গায়ই ছিল দর্শনার্থীদের ভিড়। 

হাতিরপুল থেকে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে হাতিরঝিলে ঘুরতে এসেছেন আবদুল্লাহ জিয়াদ।

পেশায় ব্যবসায়ী জিয়াদ বলেন, ব্যবসার কাজে প্রতিদিন ব্যস্ত থাকি।

তাই আজ ঈদের দিন বন্ধুদের সঙ্গে হাতিরঝিল এলাম। এখানে অনেক মানুষ। তারপরও প্রাকৃতিক পরিবেশে ভালোই লাগছে। 

রূপগঞ্জ থেকে বন্ধুবান্ধব নিয়ে গাড়ি ভাড়া করে হাতিরঝিলে এসেছেন আকবর হোসেন। তিনি বলেন, আগে বন্ধুরা সবাই ঈদের দিন ঘুরতে বের হতাম।

এখন সবাই বিবাহিত। তাই স্ত্রীদের সঙ্গে নিয়ে বের হতে হয়েছে। হাতিরঝিল খুবই সুন্দর। ঢাকায় এমন জায়গা আর নেই। 

হাতিরঝিলে বিনোদনের পাশাপাশি বিভিন্ন খেলনা, বেলুন, ফুল বিক্রিও জমে উঠেছে। রেস্টুরেন্টগুলোতেও দেখা গেছে ভিড়।

মহাখালী থেকে স্ত্রী সন্তান নিয়ে আসা তবারক হোসেন বলেন, মেয়েকে নিয়ে ঈদের দিন ঘুরতে বের হয়েছি। ঢাকার মধ্যে এটাই নিরাপদ ও খোলামেলা জায়গা। বসাও যায়, খাওয়াও যায়। আবার ইচ্ছে করলে নৌকায়ও চড়া যায়।



Our Like Page