শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সাধ্যের বাইরে যাচ্ছে নিত্যপণ্য বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি দিয়েছিল: তথ্যমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী বসুন্ধরা’ নামে স্থাপন হচ্ছে নতুন থানা রূপগঞ্জে সোনালি ধান কাটার উৎসব বেবিচকের উপপরিচালক ওয়াদিদুজ্জামানের মৃত্যু বেপরোয়া শীর্ষ সন্ত্রাসীরা বরিশাল শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের সফলতা বরিশালে ডিসির বিরুদ্ধে নির্বাচন তহবিল আত্মসাতের অভিযোগ, প্রশাসনে অসন্তোষ

ঈদে ঘরেই তৈরি করুন রঙিন-স্বাস্থ্যকর কোণ মেহেদি

ঈদ মানেই শুধুই নতুন পোশাক বা মিষ্টি নয়, নারীদের জন্য এক অন্যতম আনন্দের অংশ হলো মেহেদি। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে নারীরা বিশেষ অনুষ্ঠানে মেহেদি সাজের জন্য মুখিয়ে থাকেন। বিশেষ করে বিয়ের আগে ঘটা করে মেহেদি উৎসবের আয়োজন করা হয়।

ঈদ আসছে মাত্র কয়েক দিনের মধ্যে, আর বাজারে এখন মেহেদি কেনাকাটা শুরুর সময়।

কিন্তু ভালো ও অর্গ্যানিক মেহেদি পাওয়া যেন এখন চ্যালেঞ্জ, কারণ বাজার ভরপুর ভেজাল ও মানহীন মেহেদিতে। তবে এখন ঘরে বসেই সহজভাবে স্বাস্থ্যকর ও উজ্জ্বল রঙের কোণ মেহেদি তৈরি করা সম্ভব। 

প্রয়োজনীয় উপকরণ

১. হেনা পাউডার ১/৪ কাপ (২৫ গ্রাম)
২. চিনি ২ চা চামচ (৮ গ্রাম)
৩. এসেনশিয়াল অয়েল ২ চা চামচ (ল্যাভেন্ডা, টি ট্রি বা ইউক্যালিপটাস)
৪. লেবুর রস সামান্য

তৈরি করার পদ্ধতি

একটি পরিষ্কার পাত্রে হেনা পাউডার নিন।

এতে চিনি ও এসেনশিয়াল অয়েল যোগ করুন।

চিনি মেহেদি শুকিয়ে যাওয়ার পরও ত্বকের সঙ্গে লেগে থাকতে সাহায্য করে। 

লেবুর রস মিশিয়ে উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মেশান। প্রয়োজনে হ্যান্ড বিটার ব্যবহার করতে পারেন।

মনে রাখবেন, এই মিশ্রণে পানি ব্যবহার করবেন না।

মিশ্রণটি প্লাস্টিক দিয়ে ঢাকা একটি গরম স্থানে ২৪ ঘণ্টা রাখুন। উত্তম তাপমাত্রা ৭৫-৮৫ ডিগ্রি ফারেনহাইট (২৩-৩০° সেলসিয়াস)।

২৪ ঘণ্টা পর মিশ্রণ আবার বিট করুন এবং হাতে একটু লাগিয়ে পরীক্ষা করুন। যদি সুন্দর উজ্জ্বল কুমড়ার কমলা রঙের দাগ হয়, তবে মেহেদি প্রস্তুত। না হলে আরও কয়েক ঘণ্টা ঢেকে রাখুন।

 

কোণে ভরা ও ব্যবহার

মেহেদি ছেঁকে নিতে একটি পলিথিন ও পাতলা মোজা ব্যবহার করুন।

এরপর র‌্যাপিং পেপার দিয়ে কোণের আকার তৈরি করুন এবং পিন ব্যবহার করে মুখ বন্ধ করুন।

পলিথিনে ফুটো করে মেহেদি পেস্ট ঢেলে দিন এবং নিচের অংশ স্কচটেপ দিয়ে সিল করুন।

এভাবে ঘরে বসে তৈরি কোণ মেহেদি হবে স্বাস্থ্যকর, সুন্দর রঙের এবং ত্বকের কোনো ক্ষতি করবে না। ঈদে নিজের হাতে তৈরি এই মেহেদি ব্যবহার করলে মেহেদি লাগানোর আনন্দও দ্বিগুণ হবে।



Our Like Page