মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নির্বাচিত সংসদ সদস্যদের পথের পর বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অন্য মন্ত্রীরা শপথ নেন। এর মধ্যে মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ২৪ জন।
মন্ত্রী হিসেবে শপথের পর বিকেলে তাদের মধ্যে দপ্তর বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু; মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে এ জেড এম জাহিদ হোসেন; ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ; ভূমি মন্ত্রণালয়ে মিজানুর রহমান মিনু; সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে নিতাই রায় চৌধুরী; বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে খন্দকার আব্দুল মোক্তাদির; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আরিফুল হক চৌধুরী দায়িত্ব পেয়েছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন জহির উদ্দিন স্বপন।
আর প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এম রশিদুজ্জমান মিল্লাত; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অনিন্দ্য ইসলাম অমিত; বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে মো. শরিফুল আলম; পররাষ্ট্র মন্ত্রণালয়ে শামা ওবায়েদ ইসলাম; কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ে সুলতান সালাউদ্দিন টুকু; ভূমি মন্ত্রণালয়ে ব্যারিস্টার কায়সার কামাল; পানি সম্পদ মন্ত্রণালয়ে ফরহাদ হোসেন আজাদ; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আমিনুল হক (টেকনোক্র্যাট) দায়িত্ব পেয়েছেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ে হাবিবুর রশীদ; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ে মো. রাজীব আহসান; জনপ্রশাসন মন্ত্রণালয়ে মো. আব্দুল বারী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মীর শাহে আলম; অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ে মো. জোনায়েদ আব্দুর রহীম সাকি; মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ইশরাক হোসেন; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ফারজানা শারমিন পুতুল; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে শেখ ফরিদুল ইসলাম; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মো. নুরুল হক নূর দায়িত্ব পেয়েছেন।