বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ঘরেই বানান ময়েশ্চারাইজার এআই-রোবটিক্সের ব্যবহার বিদ্যুৎ খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে: উপদেষ্টা সৈয়দপুরে লাঙ্গল প্রতীকের নির্বাচনী অফিসে হামলা, আহত ৯ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই: শামা ওবায়েদ আইসিসিকে জবাব দিতে পাকিস্তানি সেনাপ্রধানের প্রসঙ্গ টানলেন নকভি এক বছরের নিষেধাজ্ঞায় কলি আইসিসি এমন কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছিল, যেগুলো আমরা ম্যানেজ করেছি: বুলবুল প্রশান্ত মহাসাগরে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত দুই বাংলাদেশে নির্বাচনের আগে ‘অপতথ্যের বন্যা’ জাপানের নির্বাচনে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত তাকাইচি

রিজার্ভ ৩৪ বিলিয়ন অতিক্রম করল

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। একই সময়ে নিট রিজার্ভ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবায়ন পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ৯৪৭ কোটি বা ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার (বিপিএম-৬)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বর্তমান রিজার্ভ দিয়ে প্রায় সাড়ে ছয় মাসের আমদানি ব্যয় নির্বাহ সম্ভব।

কোনো দেশের জন্য তিন মাসের আমদানি ব্যয়ের সমপরিমাণ রিজার্ভ থাকলেই যথেষ্ট ধরা হয়। সে ক্ষেত্রে বাংলাদেশের রিজার্ভের পরিমাণ সাড়ে ৬ মাসের আমদানি ব্যয়ের সমান, যা বৈদেশিক বাণিজ্যের জন্য একটি স্বস্তিদায়ক অবস্থান। 

আমদানি ব্যয় হ্রাস এবং প্রবাসী আয় বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার জোগান বাড়ছে। এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোতে অব্যবহৃত বৈদেশিক মুদ্রার পরিমাণও বৃদ্ধি পাচ্ছে।

উদ্বৃত্ত এসব ডলার বাংলাদেশ ব্যাংক কিনে নিচ্ছে। 

চলতি ২০২৫-২৬ অর্থবছরের সাত মাস ৯ দিনে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ৪ দশমিক ৭২ বিলিয়ন ডলার কিনেছে। বর্তমান ধারা অব্যাহত থাকলে রিজার্ভ আরও বাড়তে থাকবে।



Our Like Page