বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ঘরেই বানান ময়েশ্চারাইজার এআই-রোবটিক্সের ব্যবহার বিদ্যুৎ খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে: উপদেষ্টা সৈয়দপুরে লাঙ্গল প্রতীকের নির্বাচনী অফিসে হামলা, আহত ৯ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই: শামা ওবায়েদ আইসিসিকে জবাব দিতে পাকিস্তানি সেনাপ্রধানের প্রসঙ্গ টানলেন নকভি এক বছরের নিষেধাজ্ঞায় কলি আইসিসি এমন কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছিল, যেগুলো আমরা ম্যানেজ করেছি: বুলবুল প্রশান্ত মহাসাগরে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত দুই বাংলাদেশে নির্বাচনের আগে ‘অপতথ্যের বন্যা’ জাপানের নির্বাচনে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত তাকাইচি

বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের শেষ ক্রয় সংক্রান্ত সভা আজ

বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির শেষ সভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। অর্থ উপদেষ্টা ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভাটিই কমিটির শেষ সভা।

বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২০২৫-২৬ অর্থবছরের ৩৪তম এবং ২০২৬ সালের ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হবে।

সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রয় প্রস্তাব উপস্থাপন ও আলোচনা করা হবে।

আলোচ্যসূচির মধ্যে রয়েছে- রাষ্ট্রীয় পর্যায়ে তিউনিশিয়ার গ্রুপ কেমিক টিউনিসিয়েন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় চতুর্থ লটে ২৫ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির প্রস্তাব; সরকার থেকে সরকার (জি-টু-জি) ভিত্তিতে সুইজারল্যান্ডের সোকার ট্রেডিং এসএ থেকে স্বল্পমেয়াদে ২০২৬ সালে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় তিনটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো ক্রয়ের প্রস্তাব; জিনএক্সপার্ট কার্ট্রিজ ক্রয় ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে ক্রয়ের প্রস্তাব; প্যাকেজ নম্বর জিআর-২৫৫৭-এর আওতায় জিওবি (রাজস্ব) খাতের বরাদ্দকৃত অর্থ থেকে ৫ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার সংখ্যক যক্ষ্মাবিরোধী ওষুধ (৪এফডিসি) সংগ্রহের প্রস্তাব; ২০১৫-২৬ অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ থেকে ১৩তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগজাত গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব এবং চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) প্রকল্পের আওতায় দেশের ৪০ হাজার ৫৮৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ স্থাপনে গ্রামীণফোন লিমিটেডের সঙ্গে সম্পাদিত ১১টি চুক্তি পুনর্নবায়নের প্রস্তাব। 

সভায় উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।



Our Like Page