বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের এটিম মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
সকালে এটিম মাঠ ঘুরে দেখা যায়, জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা দলে জনসভাস্থলে আসছেন। সময়ের সঙ্গে বাড়ছে উপস্থিতিও। জনসভাস্থলে আসা নেতাকর্মীদের হাতে দেখা গেছে দাঁড়িপাল্লা প্রতীকসহ বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার।
দলীয় সূত্রে জানা যায়, হেলিকপ্টার যোগে নওগাঁ স্টেডিয়ামে নামবেন ডা. শফিকুর রহমান। সেখান থেকে সরাসরি বেলা ১১টায় এটিম মাঠের নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে নওগাঁর ছয়টি সংসদীয় আসনের জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।
জেলার সাপাহার থেকে আসা জামায়াতের কর্মী সোবহান হোসাইন বলেন, ‘গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের সময় জামায়াত কোনো কর্মসূচি পালন করতে পারেনি। আজ আমির সাহেব নওগাঁয় আসছেন। কাছ থেকে তাকে দেখবো বলে অপেক্ষা করছি।’
মান্দা থেকে আসা কুদ্দুস আলী বলেন, ‘জামায়াতে ইসলামীর রাজনীতি করায় কষ্ট সহ্য করতে হয়েছে।
নওগাঁ-৫ (সদর) আসনের জামায়াত ইসলামীর প্রার্থী আ স ম সায়েম বলেন, ‘জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতার থাকার কথা রয়েছে। এই জনসভায় মধ্যে দিয়ে নওগাঁ শহর দাঁড়িপাল্লার শহরের রূপ নেবে। জামায়াতের আমিরের বক্তব্যে মানুষ জানতে পারবে আগামীর বাংলাদেশ কেমন হবে, আমরা কেমন মাতৃভূমি চাই। তারই একটি রূপরেখা তুলে ধরবেন।’