বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান শফিকুল ইসলাম।
তিনি বলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করে দলটি।
ডিবিপ্রধান বলেন, এ ঘটনায় ইতোমধ্যে হাতিরঝিল থানায় মামলার রুজু হয়েছে। নিবিড় তদন্তের জন্য মামলাটি ডিবির কাছে ন্যস্ত করা হয়েছে।
আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, হাতিরঝিল থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তের স্বার্থে যা যা করার দরকার সবকিছু করা হবে।
মামলা হওয়ার আগে বঙ্গভবনে সার্চ করা যায় কি না প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, যে কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে তারা বলতে পারবে।
গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়।
পরে এক্স অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়। জামায়াত বিবৃতি দিয়ে জানায়, সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।