বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভূমি অফিসের সহকারী থেকে শত কোটির মালিক মাহফুজুর রহমানের সম্পদের পাহাড় শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে বরিশালে জাল-জালিয়াতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন শাওন ও স্বপন : দুদকের তদন্ত শুরু বরিশাল নগরীর লুৎফুর রহমান সড়কের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ চেক জালিয়াতিসহ সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ পিআইওর বিরুদ্ধে আদালত ভাঙচুরের মামলায় বরিশাল আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার হিট স্ট্রোকের লক্ষণ ও করণীয় ‘কিং’র নতুন ঝলকে বক্স অফিস কাঁপানোর হুঁশিয়ারি শাহরুখের! আমি নিজেকে সেলিব্রিটি মনে করি না: স্বস্তিকা প্রকাশ পেল এম-রাইজ নিবেদিত শাকিব খানের ‘জয়ধ্বনি’

সরকারি পৃষ্ঠপোষকতায় দেশে ‘সুশৃঙ্খল মব’ চলছে: নূরুল কবীর

সরকারি পৃষ্ঠপোষকতায় দেশে ‘সুশৃঙ্খল মব’ কার্যক্রম চলছে বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর।

তিনি বলেন, ‘সম্প্রতি গণমাধ্যমের ওপর যেসব হামলা হয়েছে, তা ছিল পরিকল্পিত ও সংগঠিত। এর পেছনে সরকারি মদদ রয়েছে।’

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ঢাকার সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বাংলাদেশে গণমাধ্যম সংস্কার: স্বাধীনতা, দায়িত্ব ও ক্ষমতার সমন্বয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান।

নূরুল কবীর বলেন, ‘প্রকৃত সাংবাদিকরা ক্ষমতাকে প্রশ্ন করেন। যারা তা করেন না, তারা সাংবাদিক নন, তারা পাবলিক রিলেশন অফিসার।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের দুর্নীতির সঙ্গে শুধু অর্থনৈতিক সংকটকে দায়ী করা ঠিক নয়, অনেক সচ্ছল সাংবাদিক ও সম্পাদকও দুর্নীতিতে জড়িত।’

গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান কামাল আহমেদ বলেন, সরকারের মেয়াদের শেষ সময়ে এসে তাড়াহুড়ো করে অধ্যাদেশ জারি করা হচ্ছে, যা ভবিষ্যতে টিকবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

তিনি তথ্য সম্প্রচার কমিশন ও গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগকে ‘জোড়াতালি’ বলে মন্তব্য করেন।

সিজিএস সংলাপে গণমাধ্যমে নারীর অংশগ্রহণ, জবাবদিহি এবং কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।



Our Like Page