বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
সেই গান বিতর্কে নতুন মোড়, নোরাকে নারী কমিশনের চিঠি টালিউডে অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার, এলো যে সিদ্ধান্ত বেনাপোল স্থলবন্দরে দুর্ঘটনায় এক শ্রমিক নিহত, গুরুতর আহত ১ সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই রিয়ালকে তাদেরই মাঠে হারিয়ে সুবিধাজনক অবস্থানে বায়ার্ন তামিমের নেতৃত্বাধীন কমিটি ‘অবৈধ’, আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করতে চান তামিম ট্রাম্পের সিদ্ধান্তে সমর্থন নেতানিয়াহুর, তবে যুদ্ধবিরতি ‘লেবাননের জন্য নয়’ ট্রাম্প যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছেন: বিশেষজ্ঞ যুদ্ধবিরতির চুক্তিকে ‘বিজয়’ হিসেবে দেখছেন ইরানিরা

বেনাপোল স্থলবন্দরে দুর্ঘটনায় এক শ্রমিক নিহত, গুরুতর আহত ১

যশোর: যশোরের বেনাপোল স্থলবন্দরের পণ্য আনলোড করার সময় ক্রেন থেকে লোহার প্লেনশিট গায়ের ওপর পড়ে শাহজাহান (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় সোহেল নামে অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

 

এই দুর্ঘটনা ঘটে মঙ্গলবার (০৭ এপ্রিল ) সন্ধ্যা ৭টার দিকে স্থলবন্দরের টিটিআই মাঠের ভেতরে।

নিহত শাহজাহান শার্শা উপজেলার কাগজপুকুর গ্রামের আলতাব হোসেনের ছেলে।

তিনি শ্রমিক ইউনিয়নের (রেজিস্ট্রেশন নম্বর ৮৯১) ইকুইপমেন্ট শাখার সদস্য ছিলেন। 

এ ঘটনায় আহত সোহেল একই উপজেলার বড়আঁচড়া গ্রামের মোস্তফার ছেলে ।

 

আহত সোহেল জানান, সন্ধ্যায় স্থলবন্দরের টিটিআই মাঠে ক্রেনের সাহায্যে একটি বাংলাদেশি ট্রাকে লোহার প্লেনশিট আনলোড করা হচ্ছিল।

এসময় যান্ত্রিক ত্রুটি ও অসাবধানতাবশত কয়েকটি ভারী প্লেনশিট আকস্মিক ছিঁড়ে নিচে থাকা দুই শ্রমিকের শরীরের ওপর পড়ে।

এতে তারা দুজনেই পিষ্ট হন। 

দুর্ঘটনার পর সহকর্মীরা ফায়ার সার্ভিস কর্মীরাদের সহযোগিতায় তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ইব্রাহীম শাহজাহান আলীকে মৃত ঘোষণা করেন।

অবস্থা আশংকাজনক হওয়ায় আহত সোহেলকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাকিরুল ইসলাম জানিয়েছেন, শ্রমিকরা সোহেল নামে এক যুবককে হাসপাতালে নিয়ে এলে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। তার অবস্থা ‍গুরুতর।



Our Like Page