সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বেতন-ভাতা পরিশোধ ও চাকরির নিশ্চয়তার দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। রোববার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে মহাখালী-নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে নাসা গ্রুপের আনুমানিক ৭০০ থেকে ৮০০ পোশাক শ্রমিক এ অবরোধ কর্মসূচি শুরু করেন। সেখানে ঘণ্টাখানেক কর্মসূচি পালনের পর তারা সড়ক ছেড়ে ফ্যাক্টরির সামনে অবস্থান নিয়েছেন।

পোশাক শ্রমিকরা জানান, তাদের বেতন-ভাতা না দিয়ে এবং তাদের সঙ্গে কোনো ধরনের কথা না বলেই ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে।

এসময় তারা বকেয়া বেতন-ভাতা ও চাকরির নিশ্চয়তার দাবি জানান। 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বাংলানিউজকে বলেন, নাসা গ্রুপের পোশাক শ্রমিকরা বেতন-ভাতা ও চাকরির নিশ্চয়তার দাবিতে সড়ক অবরোধ করেন। তবে আমরা ডাইভারশনের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক রেখেছিলাম। বর্তমানে তারা সড়ক থেকে সরে গিয়ে নাসা ফ্যাক্টরির সামনে অবস্থান নিয়েছেন।



Our Like Page