মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

দারুণ মজার গোলাপ জামুন বানানোর রেসিপি

ঈদ বা উৎসবে মিষ্টি না থাকলে আনন্দ অসম্পূর্ণ। কিন্তু এই গোলাপ জামুন শুধু দেখতে সুন্দরই নয়, স্বাদেও মন ভরাবে। তবে বাজার থেকে না কিনে ঘরেই তৈরি করতে পারেন গোলাপ জামুন, রইলো রেসিপি-

উপকরণ:

জামুনের জন্য:

ময়দা: ১/২ কাপ

ঘি: ২ টেবিল চামচ

গুঁড়া দুধ: ২ কাপ

বেকিং পাউডার: ১ চা চামচ

ভাজার জন্য:

তেল: ৫০০ গ্রাম

ঘি: ২ টেবিল চামচ

সিরার জন্য:

চিনি: ২ কাপ

পানি: ৩ কাপ

এলাচ গুঁড়া, জাফরান, গোলাপজল: সামান্য

সাজানোর জন্য:

বাদাম

যেভাবে বানাবেন

প্রথমে একটি পাত্রে তেল অল্প আঁচে গরম করুন। অন্য একটি পাত্রে ঘি, ময়দা ও বেকিং পাউডার মিশিয়ে নরম খামির তৈরি করুন।

খামির থেকে ছোট ছোট বল বানান। ভাজার জন্য তেলে ঘি দিয়ে অল্প আঁচে জামুনের বলগুলো গোলাপি বাদামী হতে ভেজে নিন। সিরা তৈরি করতে চিনি ও পানি জ্বালান। দরকার হলে সামান্য দুধ দিয়ে ময়লা কেটে নিন।
জাফরান ও এলাচ গুঁড়া মিশিয়ে নিন। 

ভাজা জামুনগুলো সিরায় ডুবিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন। এই সময় গোলাপজল যোগ করুন। ঠান্ডা হলে ওপরে বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।



Our Like Page