মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি ৬ কোটি টাকা

সুনামগঞ্জ শহরের হক মার্কেটে আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে  অন্তত ৮টি দোকান । এতে প্রায় ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রোববার (২৯ মার্চ) রাত ১১টার দিকে সদর উপজেলা ট্রাফিক পয়েন্ট সংলগ্ন হক মার্কেটে এ আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মার্কেটের ইলেকট্রনিক্স, জুতা, ওষুধ ও কাপড়ের দোকানসহ প্রায় ১০ থেকে ১২টি দোকান ও গুদাম ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে অন্তত ৮টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬ কোটি টাকার উপরে হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট।

পরে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটও এসে যোগ দেয়। পাশাপাশি সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি), দুটি প্লাটুন, পুলিশ সদস্য এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ আগুন নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করেন। 

ফায়ার সার্ভিসের নিজস্ব সরঞ্জামের পাশাপাশি বিজিবি সদস্যরা এক্সটিংগুইশারসহ বিভিন্ন অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভাতে সহায়তা করেন। টানা প্রায় ২ থেকে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত তথ্য দিতে ফায়ার সার্ভিসের তদন্ত প্রয়োজন।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির ভয়াবহতা দেখতে পান তারা। পরে শান্তিগঞ্জ ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজে অংশ নেন।

ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বিত প্রচেষ্টার ফলেই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, যা বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করেছে। 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন দিশেহারা। দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ ও সরকারি সহায়তার দাবি জানি



Our Like Page