সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

‘রাক্ষস’ এর গানে হুমায়রা ঈশিকা

ঈদের সিনেমা রাক্ষস-এর ‘তুমি ছাড়া’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের গায়িকা হুমায়রা ঈশিকা। গানটির দুটি ভার্সন থাকলেও সলো ও সফট ভার্সনে শোনা গেছে তার কণ্ঠ। সিনেমায় পুরো গানটিই ব্যবহৃত হয়েছে, যা দর্শকদের মাঝে ইতিমধ্যেই প্রশংসা কুড়াচ্ছে।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল এবং লিখেছেন রবিউল ইসলাম জীবন।

 

গানটি নিয়ে উচ্ছ্বসিত ঈশিকা বলেন, এই সফট ভার্সনটি তার কাছে বিশেষ। দর্শকদের কাছ থেকে সরাসরি প্রশংসা পাওয়াটা তাকে আরও অনুপ্রাণিত করছে। তিনি জানান, সিনেপ্লেক্সে গিয়ে অনেকেই গানটির জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

এর আগে কাজল রেখা সিনেমায় প্লেব্যাকের মাধ্যমে যাত্রা শুরু হয় তার।

সেখানে ২৪টি গানের মধ্যে ৭টিতে কণ্ঠ দেন তিনি। পাশাপাশি ইমরান মাহমুদুল-এর সঙ্গে ‘পারব না তোমাকে ছাড়তে’ গানটি তার ক্যারিয়ারে বড় টার্নিং পয়েন্ট হয়ে আসে। 

বগুড়ায় জন্ম নেওয়া এই গায়িকার সংগীতে পথচলা শুরু মাত্র সাড়ে তিন বছর বয়সে। ক্ষুদে গানরাজ ২০১৬-এর টপ ৭ ফাইনালিস্ট ছিলেন তিনি।

এছাড়া Channel i Music Awards 2023-এ শ্রেষ্ঠ নবাগত শিল্পী এবং BIFA Awards 2024-এ ‘কাজল রেখা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ সংগীতশিল্পীর স্বীকৃতি পান। 

পড়াশোনার পাশাপাশি নিয়মিত গান নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। তার বিশ্বাস, ‘তুমি ছাড়া’ গানটি আলাদাভাবে প্রকাশ পেলে আরও বড় পরিসরে শ্রোতাপ্রিয়তা পাবে।



বলিউডের বক্স অফিসে বর্তমানে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে রণবীর সিং অভিনীত স্পাই অ্যাকশন ড্রামা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি একের পর এক পুরোনো রেকর্ড ভেঙে বক্স অফিসে সাফল্যের নতুন মানদণ্ড তৈরি করছে। মুক্তির মাত্র সপ্তম দিনে অর্থাৎ বৃহস্পতিবার (২৬ মার্চ) ৪০ কোটি রুপি আয়ের মাধ্যমে সিনেমাটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৫২৬ কোটি টাকা (নেট)। এর ফলে হিন্দি সিনেমার ইতিহাসে দ্রুততম সময়ে ৫শ কোটির ক্লাবে প্রবেশের অনন্য নজির গড়ল ‘ধুরন্ধর ২’। যদিও এই অভাবনীয় অর্জনে সিনেমাটির ‘পেইড প্রিভিউ’ বা আগাম প্রদর্শনীর বড় ভূমিকা ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে হিন্দি সংস্করণে দ্রুততম ৫০০ কোটি ছোঁয়ার রেকর্ডটি ছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’র দখলে, যা এই মাইলফলক স্পর্শ করতে ১১ দিন সময় নিয়েছিল। এ ছাড়া ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সিরিজের প্রথম কিস্তি ‘ধুরন্ধর’ ১৭ দিনে এ রেকর্ড গড়েছিল। জাওয়ান, স্ত্রী ২ কিংবা গদর ২- এর মতো ব্লকবাস্টার সিনেমাগুলোকেও এখন আয়ের দৌড়ে পেছনে ফেলে দিয়েছে রণবীরের এই নতুন সিনেমাটি। বর্তমান ধারা বজায় থাকলে আগামী দু-এক দিনের মধ্যেই এটি জাওয়ান এবং ছাভার জীবনকালীন আয়কে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, সিনেমাটি এখন খুব দ্রুত ৬শ কোটি ক্লাবের দিকে এগোচ্ছে এবং আগামী রোববারের (২৮ মার্চ) মধ্যে এর মোট সংগ্রহ ৭শ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। অ্যানিম্যাল কিংবা পাঠানের মতো সিনেমাগুলোকে এরই মধ্যে টপকে যাওয়া ‘ধুরন্ধর ২’ এখন বলিউডের ইতিহাসে অন্যতম সফল স্পাই থ্রিলার হিসেবে নিজের অবস্থান শক্ত করে নিয়েছে। বক্স অফিসের এই জয়জয়কার রণবীর সিংয়ের ক্যারিয়ারে এক নতুন উচ্চতা যোগ করল। সূত্র: পিঙ্কভিলা

Our Like Page