শনিবার (২৮ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারের ‘রাজ স্টোর’ থেকে এসব ডিজেল জব্দ করা হয়।
জানা যায়, স্থানীয় একটি ফিলিং স্টেশন থেকে ডিজেল সংগ্রহ করে তা অবৈধভাবে মজুত করে লিটার প্রতি ১২০ টাকায় বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এসব ডিজেল জব্দ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুজ্জাহান কনক জানান, অবৈধভাবে জ্বালানি মজুত প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে একাধিক সোর্স নিয়োগ করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং সুনির্দিষ্ট তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানকালে পুলিশের উপ-পরিদর্শক বিপ্লব হোসেন, কামরুল হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।