শনিবার (২৮ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় পদ্মা ডিপোর পাশে অবস্থিত মেসার্স মেহেদী এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং ভেতরে অবৈধভাবে মজুত রাখা প্রায় ৯০০ লিটার অকটেন ও ডিজেল উদ্ধার করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।