শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পাশাপাশি তিনি দেশনেত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম ও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অনবদ্য ত্যাগের কথা তুলে ধরেন।
আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ দাবি করে তারা গণতন্ত্র এনেছে, অথচ তাদের হাতেই বারবার গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে।
২০২৪ সালের গণঅভ্যুত্থান ও গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের কথা উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ছাত্র-শ্রমিক-জনতার দীর্ঘ লড়াইয়ের পর দেশে পরিবর্তন এসেছে। ১৯৯১ সালের মতো এবারও মানুষ ভুল করেনি।
তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান কৃষকদের হাতে কার্ড তুলে দিচ্ছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সমৃদ্ধি আনার চেষ্টা করছেন। কর্মসংস্থান ও শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছেন। সরকারের এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের উপযুক্ত ও শক্ত জবাব দেওয়ার প্রস্তুতি নিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।