এ দুর্ঘটনায় সোহেল নামে অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
এই দুর্ঘটনা ঘটে মঙ্গলবার (০৭ এপ্রিল ) সন্ধ্যা ৭টার দিকে স্থলবন্দরের টিটিআই মাঠের ভেতরে।
নিহত শাহজাহান শার্শা উপজেলার কাগজপুকুর গ্রামের আলতাব হোসেনের ছেলে।
এ ঘটনায় আহত সোহেল একই উপজেলার বড়আঁচড়া গ্রামের মোস্তফার ছেলে ।
আহত সোহেল জানান, সন্ধ্যায় স্থলবন্দরের টিটিআই মাঠে ক্রেনের সাহায্যে একটি বাংলাদেশি ট্রাকে লোহার প্লেনশিট আনলোড করা হচ্ছিল।
এসময় যান্ত্রিক ত্রুটি ও অসাবধানতাবশত কয়েকটি ভারী প্লেনশিট আকস্মিক ছিঁড়ে নিচে থাকা দুই শ্রমিকের শরীরের ওপর পড়ে।
দুর্ঘটনার পর সহকর্মীরা ফায়ার সার্ভিস কর্মীরাদের সহযোগিতায় তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ইব্রাহীম শাহজাহান আলীকে মৃত ঘোষণা করেন।
অবস্থা আশংকাজনক হওয়ায় আহত সোহেলকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাকিরুল ইসলাম জানিয়েছেন, শ্রমিকরা সোহেল নামে এক যুবককে হাসপাতালে নিয়ে এলে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর।