বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সেই গান বিতর্কে নতুন মোড়, নোরাকে নারী কমিশনের চিঠি টালিউডে অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার, এলো যে সিদ্ধান্ত বেনাপোল স্থলবন্দরে দুর্ঘটনায় এক শ্রমিক নিহত, গুরুতর আহত ১ সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই রিয়ালকে তাদেরই মাঠে হারিয়ে সুবিধাজনক অবস্থানে বায়ার্ন তামিমের নেতৃত্বাধীন কমিটি ‘অবৈধ’, আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করতে চান তামিম ট্রাম্পের সিদ্ধান্তে সমর্থন নেতানিয়াহুর, তবে যুদ্ধবিরতি ‘লেবাননের জন্য নয়’ ট্রাম্প যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছেন: বিশেষজ্ঞ যুদ্ধবিরতির চুক্তিকে ‘বিজয়’ হিসেবে দেখছেন ইরানিরা

টালিউডে অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার, এলো যে সিদ্ধান্ত

টালিউডে ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি অবশেষে প্রত্যাহার করেছেন শিল্পী ও কলাকুশলীরা। প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে কাজ না করার সিদ্ধান্তে তুলে নেওয়া হয় কর্মবিরতি।

মঙ্গলবার (০৭ এপ্রিল) টেকনিশিয়ান স্টুডিওতে দিনভর বৈঠকের পর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিন সকাল থেকেই টলিপাড়ায় দফায় দফায় আলোচনা চলে।

যেখানে একমত হন শিল্পী ও টেকনিশিয়ানরা- নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ নয়। 

বৈঠক শেষে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, আগামীকাল থেকে আর কোনো কর্মবিরতি থাকছে না।

তবে যতদিন না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক তদন্ত হয় এবং সত্য সামনে আসে, ততদিন ওই সংস্থাকে ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ রাখা হবে। 

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর খুব সম্প্রতি বন্ধ হয়ে গেছে ‘ভোলে বাবা পার কারেগা’, তবে চলছিল ‘চিরসখা’ ধারাবাহিকের শুটিং।

আপাতত সেটাও বন্ধ থাকবে। ম্যাজিক মোমেন্টস একটি হিন্দি ধারাবাহিকের সঙ্গেও যুক্ত। শুধুমাত্র প্রযোজক হিসাবে নয়, লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় যে সমস্ত ধারাবাহিকের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই সমস্ত ধারাবাহিকে আপাতত আর কাজ করতে চাইছেন না শিল্পী বা টেকনিশিয়ানরা। 

দীর্ঘ বৈঠকের পর প্রসেনজিৎ সাংবাদিকদের বলেন, আজকে টেলিভিশন ও বাংলা সিনেমার প্রযোজকদের সঙ্গে নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী ২৫ বছর মানুষ মনে রাখবে। এখানে আমাদের কারোর কোনও ক্রেডিট নেই। একজনেরই ক্রেডিট এখানে, যে ছেলেটা আমাদের ছেড়ে চলে গেছে, সে চোখ খুলিয়ে দিয়ে গেছে। ওর জন্যই আজ এতজন কলাকুশলী, শিল্পী সবাই একসঙ্গে।

এদিন উপস্থিত ছিলেন প্রয়াত রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ, দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, শ্রীলেখা মিত্র, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানী মুখার্জি, সুদীপ্তা চক্রবর্তী, রাহুল মজুমদার, অম্বরীশ ভট্টাচার্য, সৌমিতৃষা কুণ্ডু, পিয়া সেনগুপ্তসহ আরও অনেকে।



Our Like Page