মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার কে এম সোহেল রানা। এর আগে রাত ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হামলায় সজিব গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় সজিবের বাবা আবুল হোসেন খান, মা পিয়ারা বেগমসহ পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে ৮ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং উভয় পক্ষই আলাদা মামলা করেছে। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।